শুভশ্রী গাঙ্গুলি
বিনোদন

শাশুড়ি আমাকে আগুনের কাছে যেতেই দেন না

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভালোবেসে ঘর বেঁধেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। সংসার জীবনে রাজের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক শুভশ্রীর। বিশেষ করে শাশুড়ির প্রশংসা এর আগেও করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ঢাকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় গত কয়েক বছর ধরে সেভাবে অভিনয়ে নেই শুভশ্রী। ধারণা করা হয়, নিয়মিত নানা পদের রান্না করতেও শিখেছেন তিনি। কিন্তু তা হয়নি বরং উল্টোটা ঘটেছে।

শুভশ্রী বলেন, ‘রাজের জন্মদিন বা বাড়ির বাচ্চাদের জন্মদিনে পায়েস ছাড়া কিচ্ছু রাঁধি না। রাজ বা শাশুড়ি মা আমাকে আগুনের আঁচে যেতেই দেন না! বিয়ের আগে যাও বা রাঁধতে জানতাম গত চার বছরের বিবাহিত জীবনে সব ভুলে গিয়েছি। অভ্যাস না থাকলে যা হয়।’

পরিচালক পরমব্রত চ্যাটার্জি নির্মাণ করছেন ‘বৌদি ক্যান্টিন’ শিরোনামে চলচ্চিত্র। কলকাতার শেফ আসমা খানের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। বিয়ের পর রান্না ভুলে গেলেও শুটিং সেটে এসে ফের রান্না শিখছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল

শুভশ্রী বলেন, ‘পরমদার সেটে এসে সেই ফাঁকা জায়গাটা পূর্ণ হচ্ছে। কারণ শুটিং করতে করতেই বেশ কিছু রান্না শিখে নিয়েছি। আর তা পরমদাকেও জানিয়েছি।’

প্রসঙ্গত, শুভশ্রী ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে-এর বিজয়ী হয়েছিলেন। তিনি অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিৎ'র বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে শুভশ্রী জনপ্রিয়তা লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা