অভিনেতা আমির খান
বিনোদন

গানগুলোই চলচ্চিত্রের প্রাণ

সান নিউজ ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান বলেছেন, এবার ভিজ্যুয়াল ছাড়াই লাল সিং চাড্ডা’র সমস্ত গান প্রকাশ করবেন। গানগুলোই চলচ্চিত্রের প্রাণ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ৫ ছাত্র গ্রেফতার

বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল ) একটি রেডিও শোতে অভিনেতা বহুল প্রত্যাশিত সিনেমা লাল সিং চাড্ডা’র প্রথম গান উন্মোচন করেন। যার নাম কাহানি।

অদ্বৈত চন্দন পরিচালিত সিনেমাটি টম হ্যাঙ্কস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র রিমেক।

কবে গানগুলো ভিডিও আকারে আসবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। আপাতত দর্শকদের অডিও ফর্ম্যাটে সিনেমার গানগুলো উপভোগ করতে বললেন তিনি।

কাহানি গানটি গেয়েছেন মোহন কানন। এর কম্পোজ করেছেন প্রীতম এবং লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৪৮

বলিউড হাঙ্গামাকে আমির জানায়, আমি সত্যিই বিশ্বাস করি যে লাল সিং চাড্ডা’র গানগুললো হল সিনেমার প্রাণ এবং এই অ্যালবামে আমার ক্যারিয়ারের সেরা কিছু গান রয়েছে। প্রীতম, অমিতাভ, গায়করা দারুণ কাজ করেছেন। আশা করি ভক্তদের ভালো লাগবে। আমি ভক্তদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষায় আছি।

লাল সিং চাড্ডা’ ছবিটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন: ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল

প্রসঙ্গত, বলিউডে তিনি সবসময়ের সুপারস্টার। ঘন ঘন বড় পর্দায় দেখা যায় না তাকে। তিনি দুয়েক বছরে একটি সিনেমা নিয়ে আসেন, আর বাজিমাত করেন। একেকটি চরিত্র নির্মাণ করতে নিজেকে আমূল ঢেলে সাজাতে তার মতো পারদর্শী বিরল। তাই তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলে খ্যাত। তিনি অভিনেতা আমির খান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা