আমিশা প্যাটেল
বিনোদন

আমিশার বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, আমিশা প্রতারণা করেছেন তাদের সঙ্গে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ২৩

জানা গেছে, মধ্যপ্রদেশের খান্ডওয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৪ লাখ রুপি নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী এই অনুষ্ঠানে এক ঘণ্টা সময় দেওয়ার কথা অভিনেত্রীর। দর্শকদের সঙ্গে কথা বলা ও পারফর্ম করার কথা। কিন্তু মাত্র তিন মিনিট থেকেই অনুষ্ঠান ত্যাগ করেন আমিশা। এ কারণেই ক্ষুব্ধ হয়েছে সংগঠনটি।

তবে স্বেচ্ছাসেবীর সংগঠনটির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমিশা প্যাটেল। তিনি টুইটারে লেখেন, ‘নভচণ্ডী মহোৎসবে অংশ নিয়েছিলাম। এই উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে, ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমাকে রক্ষা করেছেন।’

যদিও আমিশার এই মন্তব্যকে মিথ্যা বলেই দাবি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা।

আরও পড়ুন: আইওএমকে অভিবাসন নিয়ে কাজ করার আহ্বান

আমিশা প্যাটেল একটা সময় নিয়মিত সিনেমায় কাজ করতেন। অনেকদিন ধরে তিনি পর্দায় নেই। তবে এ বছরের শেষ দিকে পুনরায় পর্দায় দেখা যেতে পারে তাকে। ‘গাদার’ সিনেমার সিকুয়েলে অভিনয় করছেন তিনি। এটি এ বছরের শেষ দিকেই মুক্তি পাওয়ার কথা।

প্রসঙ্গত, আমিশা ২০০০ সালের হিন্দি চলচ্চিত্র কাহো না পিয়ার হে দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন, চলচ্চিত্রটিতে তার সহ-শিল্পী ছিলেন ঋত্বিক রোশন এবং এটি ভালো ব্যবসাসফল হয়েছিলো এবং এটিই ছিলো আমিশা অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০০১ সালে সানি দেওলের সঙ্গে গাদারঃ এক প্রেম কথা (হিন্দি) চলচ্চিত্রে অভিনয়ের ফলস্বরূপ তিনি 'ফিল্মফেয়ার স্পেশাল পারফর্ম্যান্স এ্যাওয়ার্ড' জেতেন এবং পরের বছর হামরাজ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। হামরাজ চলচ্চিত্রটি ভালো ব্যবসাসফল হয়েছিলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা