অভিনেত্রীকে ধর্ষণ অভিযোগে পলাতক অভিনেতা
বিনোদন

অভিনেত্রীকে ধর্ষণ অভিযোগে পলাতক অভিনেতা

বিনোদন ডেস্ক : ভারতের মালায়লাম ভাষার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন ধর্ষণ করছেন এই অভিনেতা। এমনি অভিযোগ করে তার বিরুদ্ধে থানায় মামলা করছেন এক অভিনেত্রী। এরপর থেকেই পলাতক রয়েছেন বিজয়।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, অভিনেতা ও প্রযোজক বিজয় বাবুর নামে এক অভিনেত্রী কেরলের এর্নাকুলাম থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেছেন। এরপর থেকেই পলাতক আছেন বিজয় বাবু।

ইতিমধ্যেই তার নামে লুক আউট নোটিশ জারি করেছে প্রশাসন। রাজ্যের বাইরে অভিনেতার খোঁজও চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে পুলিশের খাতায় নিঁখোজ এই অভিনেতা ফেসবুক লাইভে আসেন। শুধু তাই নয় আইন ভেঙে ধর্ষণের অভিযোগ আনা অভিনেত্রীর নামও ফাঁস করেন তিনি। তাই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৬ এবং ৩২৩ ধারায় এফআইআর রুজু করা হয়েছে বিজয় বাবুর নামে।

আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

ফেসবুক লাইভে এসে বিজয় বলেন, আমি এই দেশের আইনকে সম্মান জানাই, কিন্তু এখানে আমি ষড়যন্ত্রের শিকার। আমার নামে বদমান হচ্ছে তাই আমার মনে হয় অপর পক্ষের নামও সবার জানা উচিত।

ওই অভিনেত্রী অডিশন দিয়ে আমার এক ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে কখনই ওই অভিনেত্রীর সঙ্গে কোনো রকমের কথাবার্তা হয়নি।

মিটু (Me Too) আন্দোলনের সুযোগ নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, ফেসবুক লাইভে এই অভিযোগও করেন ধর্ষণে অভিযুক্ত নায়ক।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

তিনি বলেন, গত বছরের শেষ থেকে ওই অভিনেত্রী তাকে ফোনে মেসেজ করা শুরু করেন। চলতি বছর মার্চে ওই অভিনেত্রীর সঙ্গে দেখা করেন বিজয় বাবু। প্রয়োজনে ৪০০টি মেসেজের স্ক্রিনশট প্রকাশ করতে রাজি আছেন তিনি।

অভিনেত্রীর নামে পালটা মানহানির মামলা দায়ের করবার কথাও বলেন অভিনেতা-প্রযোজক। যদিও এপ্রিল মাসে ঠিক কী ঘটেছে তা নিয়ে মুখ খোলেননি বিজয় বাবু।

আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে অভিনেত্রী সান্দ্রা থমাস বিজয় বাবুর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, পরে সেই মামলা খারিজ করে নেন অভিনেত্রী নিজেই। সেইবারও ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন বিজয় বাবু।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা