জয়া আহসান
বিনোদন

সারাজীবন শিক্ষার্থী হয়ে থাকতে চাই

সান নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি টানা তৃতীয়বারের মতো ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (বাংলা)-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ের জন্য। এর আগে পরপর দুই বার ‘বিজয়া ও রবিবার’ এবং ‘বিসর্জন’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পান তিনি। তার ঝুলিতে আছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আছে সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা।

আরও পড়ুন: মায়ের চরিত্রে মেহজাবীন

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে জয়া বলছিলেন, ‘পুরস্কারগুলো কখনো চোখের সামনে রাখি না। আমার লজ্জা লাগে। মাঝে মাঝে মনে হয়, সত্যিই আমি সেগুলো পাওয়ার যোগ্য কি না? জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য পুরস্কার মা যখন আঁচল দিয়ে পরিস্কার করেন তখন ভালো লাগে। আমি সারাজীবন শিক্ষার্থী হয়ে থাকতে চাই। শিক্ষক হতে চাই না।’

জয়া বলেন, ‘অভিনয় করার মজাটাই এটা। এক জীবনে বহু জীবন দেখা যায়। বহু জীবন যাপন করা যায়। যে মানুষটা আমি নই, আমাদের জন্য সমাজের নিচু তলার মানুষ, তাদের জীবনটাও দেখতে পাই।’

জয়া আহসান ওয়েব প্ল্যাটফর্মে সে অর্থে কাজ করেননি। যদিও ইন্দ্রনীল চৌধুরীর ‘ভালোবাসার শহর’ শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। সময়ের আলোচিত এ মাধ্যমে কাজ প্রসঙ্গে তার ভাষ্য, ‘এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। প্রচুর কাজের প্রস্তাব আসে। আসলে পাতে তোলার মতো কিছু পাচ্ছি না।’

আরও পড়ুন: শাশুড়ি আমাকে আগুনের কাছে যেতেই দেন না

নিজে কাজ না করলেও এ মাধ্যমের কাজ দেখেন জয়া। বাংলাদেশের ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের কাজ বেশ ভালো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে তার মতে, একটি মানদণ্ড থাকলে বিদ্যমান কমতিগুলো থাকত না। কলকাতার দর্শকও এ দেশের ওয়েব সিরিজের ভক্ত। এ বিষয় উল্লেখ করে জয়া বলেন, ‘তারা বাংলাদেশের কনটেন্টগুলো ভীষণভাবে চায়। পছন্দ করে।’

কলকাতায় গত কয়েক বছর নিয়মিত কাজ করছেন জয়া। প্রায়ই ওখানে থাকতে হয়। তবে তিনি চেষ্টা করেন পহেলা বৈশাখ ও ঈদ বাংলাদেশে উদ্যাপনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতায় একবার ঈদ করে কেঁদেছিলাম মিষ্টি, পোলাও, মাটন খেয়ে। আমি এমন ঈদ নিতে পারব না। পহেলা বৈশাখ ও ঈদ অবশ্যই বাংলাদেশে করতে চাই।

আরও পড়ুন: গানগুলোই চলচ্চিত্রের প্রাণ

বর্তমানে জয়া ডুবে আছেন মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’ নিয়ে। ইরানি এ পরিচালকের ছবিতে ঢাকা ও তার আশেপাশে গত কয়েকদিন ধরে অভিনয় করেছেন তিনি। ছবিতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর একটি চরিত্রে দেখা যাবে তাকে। জয়ার মতে, চরিত্র নিয়ে বেশি কিছু বলতে চাই না। জেনে গেলে দর্শকের আগ্রহ কমে যাবে। তবে এটি সংগ্রামী ও সাহসী চরিত্র। আমাদের চারপাশে এমন চরিত্র দেখা যায়। আমাদের জীবনের সাথে চরিত্রগুলো মিশে আছে।’

আরও পড়ুন: ক্ষেপেছেন নুহাশ হুমায়ূন

ইরানি পরিচালকের ছবিতে কাজ করতে গিয়ে ভাষাগত সমস্যায় পড়তে হয়েছে জয়াসহ অন্যদের। তবে কাজ করতে সমস্যা হচ্ছে না। একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ করছেন তারা। জানা গেছে, ছবিটি বাংলা ভাষায় নির্মাণ করা হচ্ছে। পরবর্তী সময়ে ইরানী ভাষায় ডাব করা হবে। বিভিন্ন চলচ্চিত্র উত্সবে ছবিটি প্রদর্শন করার পরিকল্পনা আছে সংশ্লিষ্টদের। এ ছবিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শাহেদ আলী প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা