চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
বিনোদন

নুসরাত ফারিয়ার পোশাকে অসহায়দের ঈদ

সান নিউজ ডেস্ক: ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। এবার অসহায়দের মাঝে নিয়ে এসেছেন ঈদ উপহার। নিজের অব্যবহৃত বা কম ব্যবহৃত পোশাকগুলোই দিচ্ছেন অসহায়দের।

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে হামলা

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের কাছে হম্তান্তর করেন ফারিয়া। রাজধানীর ঢাকা উদ্যান ও গাবতলীর দুই বস্তির মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে এ প্রতিষ্ঠান। এ সংগঠন ফারিয়ার পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করবে।

নুসরাত ফারিয়া বলেন, সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের কাপড় বিতরণের পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। সে কারণে গত কোরবানির ঈদেও কাপড় দিয়েছিলাম। ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। তারা ফ্রিতে নিচ্ছেন না। আর এটিকে আমি দান বলছি না। বলছি উপহার।

সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, দরিদ্র মানুষদের জন্য আমরা ১০ টাকায় কাপড় তুলে দিই। এতে করে এটি দান নয়, তারা উপহার হিসেবে গ্রহণ করেন। এ কারণে গত ৫ বছর ধরে আমরা কাজটি করছি।

আরও পড়ুন: মোস্তাফিজের আগুনে বোলিংয়ে জয় পেল দিল্লি

এ ছাড়া অভিনয় নিয়েও বেশ ব্যস্ততা আছে এ চিত্রনায়িকার। মুক্তির অপেক্ষার রয়েছে তার অভিনীত পাতালঘর, পর্দার আড়ালে ও মুজিব একটি জাতির রূপকার, বিবাহ অভিযান-২ ও ভয় নামের সিনেমাগুলো। ঈদের পর নতুন কয়েকটি কাজের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা