বিনোদন

প্রেমিক হিসেবে দেব খুব খারাপ

সান নিউজ ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। আজ শুক্রবার (২৯ এপ্রিল) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘কিশমিশ’ সিনেমাটি। আর সেই সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দেবচন্দ্রিমা। টেলিভিশন সিরিয়ালে বেশ পরিচিত মুখ তিনি। রূপালি পর্দায় হাতেখড়ি হলো ‘কিশমিশ’ সিনেমার মাধ্যমে।

আরও পড়ুন: মায়ের চরিত্রে মেহজাবীন

এতে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। স্কুল জীবনে তাদেরকে প্রেম করতে দেখা যাবে সিনেমায়। তাই প্রেমিক দেবকে কাছ থেকেই দেখেছেন অভিনেত্রী।

পর্দায় প্রেমিক হিসেবে দেব কেমন? এমন প্রশ্ন করা হলে কলকাতার একটি গণমাধ্যমকে দেবচন্দ্রিমা বলেন, ‘খুব খারাপ। আর অভিজ্ঞতা একটুও ভাল নয়। কেন খারাপ? সেটা বললে ছবির গল্পই বলা হয়ে যাবে। তবে প্রেমিক হিসেবে পর্দায় যেভাবে দেবদা আসবেন ও রকম প্রেমিক বাস্তব জীবনে আমার একটুও পছন্দ নন।’

‘কিশমিশ’ সিনেমায় দেবকে কয়েকটি বয়সের রূপে দেখা যাবে। একটি হলো স্কুল পড়ুয়া কিশোর। সেই চরিত্রে কতটুকু মানিয়ে নিয়েছেন অভিনেতা? এ বিষয়ে দেবচন্দ্রিমা বলেন, “অদ্ভুতভাবে মানিয়ে গিয়েছিলেন। আমিই নিজে দেখে চিনতে পারিনি। বরাবর পর্দায় দেবদাকে ‘চ্যালেঞ্জ’ লুকে দেখে অভ্যস্ত। ও রকম কোঁকড়া চুল, গোল চশমা পরা ‘টিনটিন’ যে কী মিষ্টি আর বাচ্চা লাগছিল কী বলব! শুধু কলেজ পড়ুয়া কেন! চার রকমের বয়সে দেখা যাবে ওঁকে। চারটি লুকেই দেবদা নিখুঁত।”

আরও পড়ুন: শাশুড়ি আমাকে আগুনের কাছে যেতেই দেন না

দেবের প্রশংসা করে দেবচন্দ্রিমা জানান, অভিনেতা কিংবা প্রযোজক দেবের চেয়ে মানুষ দেব অনেক বেশি ভালো। তার ভাষ্য, ‘মানুষ হিসেবে দেবদার সত্যিই কোনও তুলনা নেই। সবার ভাল-মন্দ একা হাতে সামলান। তার পরে প্রযোজক দেব। যিনি সিনেমার স্বার্থে সব কিছু করতে পারেন। সিনেমা ব্যবসা করে খরচ করা অর্থ ফেরত দেবে কি না, ভাবেনই না। ছবির ভালোর জন্য, অভিনেতা, কলাকুশলীদের ভালোর জন্য তার কোনও কিছুতে ‘না’ নেই। তৃতীয় স্থানে অভিনেতা দেব।’

প্রসঙ্গত, কিশমিশে দেবের মূল নায়িকা হিসেবে আছেন রুক্মিণী মৈত্র। যিনি দেবের বাস্তব জীবনের প্রেমিকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা