ছবি: সংগৃহীত
বিনোদন

বলিউডে আসছেন শচীন কন্যা

সান নিউজ ডেস্ক: ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত জনপ্রিয় তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার অভিনয়ে আসছেন। শিগগিরই নাকি তিনি বলিউডে নাম লেখাতে চলেছেন।

আরও পড়ুন : এনু-রুপনসহ ১১ আসামির কারাদণ্ড

বলিউডভিত্তিক একটি সংবাদমাধ্যম এক সূত্রের বরাতে লিখেছে, ‘সারা হয়তো দ্রুতই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। তিনি অভিনয়ে অত্যন্ত আগ্রহী। ব্র্যান্ড প্রোমোশনের ব্যাপারে কিছু প্রশিক্ষণও নিয়েছেন।’

আরও জানায়, সারা বরাবরই সাধারণভাবে থাকতে ভালোবাসে। তবে অত্যন্ত প্রতিভাবান তিনি। অভিনয় গুণে চমকে দিতে পারেন। তাছাড়া তিনি যে সিদ্ধান্তই নিন না কেন, তার বাবা-মা সমর্থন দেবেন।’

সারা টেন্ডুলকারের বয়স এখন ২৪ বছর। ইনস্টাগ্রামে তিনি সাহসী ও আকর্ষণীয় সব ছবি শেয়ার করেন। যা দেখে বুঁদ হয়ে থাকে অনুসারীরা। ইনস্টায় তাকে ১৯ লাখের বেশি মানুষ ফলো করে।

আরও পড়ুন : আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ইতোপূর্বে আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ প্রোটেইট-এর বিজ্ঞাপনে কাজ করেছেন সারা। সুতরাং বিনোদন জগতে তার আগমনের খবরটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, শচীন টেন্ডুলকার বিয়ে করেছিলেন ১৯৯৫ সালে। তার স্ত্রীর নাম অঞ্জলী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে সারা বড়। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা