ফারহান-তিশা
বিনোদন

এবার ঈদে জুটি বাঁধলেন ফারহান-তিশা

সান নিউজ ডেস্ক: এবার ঈদে প্রথমবার জুটি হয়ে আসছেন সময়ের জনপ্রিয় নাট্য তারকা মুশফিক আর ফারহান এবং তানজিন তিশা। এখন পর্যন্ত দু’জনকে একসাথে কাজ করতে দেখা যায়নি। তাদের নিয়ে ঈদের বিশেষ নাটক ওয়েডিং ক্রাশ।

আরও পড়ুন: রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ

ওয়েডিং ক্রাশ নাটকটি নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি এ নাটকের গল্প নিয়ে বলেন, ফারহান একটি দুষ্ট ছেলে, আর তিশা একজন মিষ্টি মেয়ে। নানা খুনসুটির মধ্য দিয়ে দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মনের কথা দু’জনের একজনেরও বলা হয় না। এই না বলা ভালোবাসাই তাদের একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কী সেই পরিণতি? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত। আসছে ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

তানজিন তিশার সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে ফারহান বলেন, যে কোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে কাজ করাটাকেও এনজয় করেছি। জাকারিয়া সৌখিন ভাই খুব চমৎকার একটি গল্পে ওয়েডিং ক্রাশ নাটকটি তৈরি করেছেন। চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে আশা করছি।

তানজিন তিশা বলেন, একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদেও জুটি ও রসায়ন পছন্দ করবেন।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, আসলে আমাদের দেশে শিল্পী সংকট রয়েছে। তাই নতুন জুটি মানে নতুন কেমিস্ট্রির সম্ভাবনা। এই জুটিকে যদি দর্শক গ্রহণ করেন, তবে সব নির্মাতা এবং আমাদের নাটক ইন্ড্রাষ্ট্রির জন্যই ভালো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা