সংগৃহীত ছবি
বিনোদন

প্রেমে পড়লেন নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক: ১২ বছর আগে রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে পথচলা শুরু করেছিলেন নার্গিস ফাখরি। তিনি পরিচালক ইমতিয়াজ আলির হাত ধরে রাতারাতি লাইমলাইটে চলে আসেন। কিন্তু এসবের সঙ্গে নাকি সেসময় ডিল করা মোটেই সহজ ছিল না নার্গিসের।

আরও পড়ুন : নতুন রূপে দেব

নার্গিস ফাখরি বলেন, আবেগে ভেসে গিয়েছিলাম সেই সময়। ভেবে দেখুন হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন ফেমাস হয়ে গেছেন। আপনি নিজেও একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন।

অন্যদিকে, দীর্ঘসময় পেরিয়ে এসে ইন্ডাস্ট্রির সঙ্গে সুসম্পর্ক গড়ে রাখতে সক্ষম নার্গিস। কঠিন পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করেছেন, অভিনেত্রীর কথায়, সংবেদনশীল মনোভাবের কারণে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলা কঠিন ছিল। মানুষ এসব কিছুতেই বুঝে উঠতে পারেন না। আর খ্যাতিও আমাকে খানিকটা অবাক করেছিল। কেউ আমাকে চেনে না থেকে হঠাৎ করে সবাই আমাকে চিনে উঠেছে, সবটাই হঠাৎ। সবাই আমার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হতো.. অভিভূত হওয়ার মতো অনুভূতি। এসবের জন্য অবশ্য আমি কৃতজ্ঞ।

আরও পড়ুন : মারা গেলেন ভোজপুরি অভিনেতা

সম্প্রতি ‘তাতলুবাজ’ ছবির মাধ্যমে ওটিটিতে যাত্রা করেছেন নার্গিস। ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘আমাকে ভুল ভাবা হতো, কারণ প্রত্যেকে যেটা করত আমি সেটা করতাম না। আমি সবসময় নিজের পথে চলার চেষ্টা করেছিলাম।

কাশ্মিরে জন্ম নেওয়া এলএ-ভিত্তিক ব্যবসায়ী টোনি বেগের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এক গণমাধ্যমকে নার্গিস বলেছেন, কেউ একজন তার জীবনে এসেছেন। তার সঙ্গে তিনি খুব খুশি। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

আরও পড়ুন : ট্রাক নিয়ে লড়বেন মাহি

তার কথায়, ওই ব্যক্তি জীবনে আসায় নিজেকে খুব ভাগ্যবান মনে করেন তিনি। নিজেকে পার্টনার পারসন হিসেবে উল্লেখ করেছেন নার্গিস। যার যত্ন নেন, তার সঙ্গে সব কিছু ভাগাভাগি করে করতে পছন্দ করেন বলে জানিয়েছেন এই বলিউড তারকা।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা