ছবি : সংগৃহিত
বিনোদন

মারা গেলেন ভোজপুরি অভিনেতা

বিনোদন ডেস্ক: বর্ষীয়ান ভোজপুরি অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠি না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আরও পড়ুন: ট্রাক নিয়ে লড়বেন মাহি

রোববার (১৭ ডিসেম্বর) রাতে মারা যান তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) শেষকৃত্য সম্পন্ন হয়।

কয়েকদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের শোকের ছাঁয়া নামলো ইন্ডাস্ট্রিতে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত ২সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রিজেশ ত্রিপাঠি। সম্প্রতি মুম্বাইয়ে ফিরে আসার পর তার হার্ট অ্যাটাক হয়। এই অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারতে সিনেমা মুক্তি আমাদের জন্য নতুন অধ্যায়

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে কাম গোরখপুরের সংসদ সদস্য ও অভিনেতা রবি কিষান বলেছেন, আমরা ব্রিজেশের সাথে প্রায় ১০০ সিনেমায় কাজ করেছি। তার চলে যাওয়া ভোজপুরি সিনেমা শিল্প থেকে একটা যুগের বিদায়। ঈশ্বর তার আত্মার শান্তি দিক।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে বলিউডেও কাজ করতেন তিনি। বর্ষীয়ান এ অভিনেতা দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন: বঙ্গভবনে শাকিব

১৯৭৯ সালে সাইয়া তোহারে করণ সিনেমার মাধ্যমে অভিষেক করেন। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ছিল ১৯৮০ সালে, ট্যাক্সি চোর। অংশ নিয়েছেন একাধিক টিভি সিরিজে। হামার দেহরক্ষী শিব, ড্রাইভার রাজা, পিয়া চাঁদনি, রামকৃষ্ণ বজরঙ্গী এবং জনতা দরবার’সহ অন্যান্য সিনেমায় কাজ করেছেন তিনি।

বলিউডে অজয় দেবগন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানের সাথেও অভিনয় করেছেন ব্রিজেশ। রজনীকান্ত, রবি কিষান, ধর্মেন্দ্র ও বিনোদ খান্নাদের মতো অভিনয়ে তিনিও নজর কেড়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।

আরও পড়ুন: ফের জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী

প্রসঙ্গত, ব্রিজেশ সিনেমায় আসেন এক বন্ধুর মাধ্যমে। পরে মুম্বাইয়ে স্থানান্তরিত হয়েছিলেন। ক্যারিয়ারে তাকে পরিবারও অনেক সহযোগিতা করেছে। বলিউডে দাপটের সাথে কাজ করলেও ভোজপুরি শিল্পেও অবদান রয়েছে তার।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা