সংগৃহিত
বিনোদন

বিয়ে করলেন অবন্তি 

বিনোদন ডেস্ক: ‘সারেগামাপা’ খ্যাত কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি বিয়ে করলেন। বরের নাম অমিত দে।

আরও পড়ুন: অর্জুন-মালাইকার সঙ্গে কপিলা!

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। এ সময় দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অবন্তি সিঁথির স্বামী অমিত দে যুক্তরাজ্যপ্রবাসী, সেখানকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বশে গানও করেন; গানের সূত্র ধরেই দুজনের পরিচয়। পরে মনের লেনাদেনা।

দোয়া চেয়ে অবন্তি সিঁথি জানান, ‘মনে মনে এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। আমাকে সৃষ্টিকর্তা তেমন একজন মানুষকে চলার পথের সঙ্গী করে দিয়েছেন। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চাই।’

আরও পড়ুন: পাকিস্তান ছাড়ার ঘোষণা

কিছু দিন আগে অবন্তি সিঁথি জানায়, ‘অমিতের সাথে আমার পরিচয় বেশি দিনের না; ৭-৮ মাস হবে। খুব ভালো গান করে। একসঙ্গে একটি গান করতে গিয়ে পরিচয় হয়। গানটা যদিও শেষ পর্যন্ত হয়নি। তবে আমাদের বিয়েটা হচ্ছে।’

সিঁথির বর অমিত দে প্রায় ১৩ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেন। অ্যাকাউন্টিং বিষয়ে সেখানে পড়াশোনা শেষ করে একটি ফাইন্যান্স ফার্মে কর্মরত আছেন। পাশাপাশি গানও করেন। এ ছাড়াও খুব ভালো কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। লন্ডনে বসবাস করলেও অমিতের গ্রামের বাড়ি সিলেট শহরে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা