সংগৃহীত
বিনোদন

পাকিস্তান ছাড়ার ঘোষণা 

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মডেল-অভিনেত্রী ও গায়িকা আয়েশা ওমর নিজ দেশ ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অভিনেত্রী জানায়, পাকিস্তানে নিরাপদ বোধ করছেন না তিনি। এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: অর্জুন-মালাইকার সঙ্গে কপিলা!

জানা যায়, দেশটিতে বর্তমান অর্থনৈতিক দুরবস্থা ও নারীদের নিরাপত্তার শঙ্কা রয়েছে। মূলত এই কারণেই নিজ দেশ ছাড়তে চাচ্ছেন আয়েশা। সম্প্রতি আদনান ফয়সাল সঞ্চালিত একটি পডকাস্টে হাজির হয়ে এ ঘোষণা দেয় তিনি।

এ প্রসঙ্গে আয়েশা জানান, ‘আমি এখানে (পাকিস্তান) নিরাপদ বোধ করছি না। রাস্তায় আমি একা হাঁটতে চাই। খোলা হাওয়ায় নারী রাস্তায় হাঁটতে পারে না।

আমাদের জন্য এটা কি দুঃখজনক নয়? আমি গাড়িতে বসতে চাই না, সাইকেল চালাতে চাই। কেন আমি বাইক চালাতে পারব না?

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত শ্রেয়াস

অন্য দেশের উদাহরণ টেনে আয়েশা বলেন, পুরুষরা কেন বুঝতে পারে না যে, পাকিস্তানি নারীরাও তাদের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারে। স্বাধীনভাবে অপহরণ, ধর্ষণ বা ছিনতাইয়ের ভয়ে নিজ দেশের রাস্তায় হাঁটতে পারি না। নিজ দেশেই নিরাপদ বোধ করি না। এমনকি হেনস্তা ছাড়াও এখানকার কোনো পার্কেও যেতে পারি না।

একজন মানুষের নিজ দেশে নিরাপত্তা ও স্বাধীনতা মৌলিকা চাহিদা। একজন মানুষের পৃথিবীর সব দেশেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। অহরহ দুর্ঘটনা ঘটছে। তবে সেখানকার মানুষ তো অন্তত নিরাপদে রাস্তায় চলতে পারেন। আমাদের দেশে রাস্তায় চলতে গেলে ছেলেরা টিজ করবে, না হয় শরীরে স্পর্শ করবে এটা কী? একজন নারী এভাবে কি নিরাপদভাবে নিজের দেশে বসবাস করতে পারে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা