থালাপতি বিজয়
বিনোদন

বিজয়ের সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান

সান নিউজ ডেস্ক: তামিল সুপারস্টার থালাপতি বিজয়। এ অভিনেতার বিস্ট সিনেমা মুক্তি পেয়েছে গত ১৩ এপ্রিল। সেই সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যাবে বিজয়কে।

আরও পড়ুন: নকল করতে গিয়ে ডুবছে বলিউড

এই সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন বিজয়। সিনেমার গল্পে দেখা যায়, একটি শপিং মল হাইজ্যাক করে জঙ্গিরা। ঘটনাক্রমে মলের ভেতরে থাকেন বিজয়। এরপর কীভাবে সেখান থেকে নায়ক সবাইকে উদ্ধার করেন, ওই ঘটনাই উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে।

সিনেমার একটি দৃশ্যে জঙ্গি ও ভারতীয় সরকার উভয়ের উদ্দেশ্যে মাইক্রোফোনের মাধ্যমে বিজয় নিজেকে বাংলাদেশি বলে দাবি করেন। বাংলাদেশে কয়েকটি জঙ্গি হামলা হয়েছে বলেও উল্লেখ করেন। শেষ পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগানটি উচ্চারণ করে লাইন কেটে দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনিশ রাজকুমারীর সাক্ষাৎ

তবে পরক্ষণেই বোঝা যায়, বিজয় আসলে জঙ্গিদের বিভ্রমে ফেলার জন্যই এমনটা করেছেন। আদতে তো তিনি ভারতেরই নাগরিক এবং সেখানকার স্পাই এজেন্ট।

‘বিস্ট’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায়নি। তবে পাইরেসির মাধ্যমে দেশের বিভিন্ন সাইটে সিনেমাটি পাওয়া যাচ্ছে। সেখান থেকে দেখার পর অনেক দর্শকই বিজয়ের মুখে ‘জয় বাংলা’ স্লোগান ও বাংলাদেশ প্রসঙ্গটি নিয়ে অবাক হয়েছেন।

আরও পড়ুন: আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

‘বিস্ট’ নির্মাণ করেছেন নেলসন। এতে বিজয়ের নায়িকা হিসেবে আছেন পূজা হেগড়ে। ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি আশানুরূপ সাড়া পায়নি। দুর্বল গল্প ও চিত্রনাট্যের কারণে সিনেমাটি দর্শকদের আকৃষ্ট করতে পারেনি। ২৪ এপ্রিল পর্যন্ত এটি ১৫০ কোটি ৯ লাখ রুপি আয় করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল ‘জয় বাংলা’। বঙ্গবন্ধুর মুখ থেকে স্লোগানটি ছড়িয়ে যায় বীর বাঙালিদের মুখে মুখে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এই শব্দ ছিল মুখের অস্ত্রের মতো। কিছুদিন আগে এটাকে দেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা