ইমতিয়াজের কথায় ঈদে সোহেল-পলির ‘মন বলেছে’
বিনোদন

ইমতিয়াজের কথায় ঈদে সোহেল-পলির ‘মন বলেছে’

বিনোদন ডেস্ক : ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। সেই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে এবার ঈদ আয়োজনে থাকছে ‘মন বলেছে’ শিরোনামের একটি গান। যার গীতিকবিতা এসেছে ইমতিয়াজ মেহেদী হাসানের কলম থেকে। কণ্ঠ দিয়েছেন পলি শারমিন ও এস এম সোহেল।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

দ্বৈত কণ্ঠের এ গানে সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী এস এম সোহেল নিজেই। সঙ্গীতায়োজনে ছিলেন এস ডি সাগর।

‘ভালোবাসি বড় বেশি তোকে/মন বলেছে/চুপিসারে মন কাড়ে আমার/তোর চাহনিতে’ কথামালার গানটি নিয়ে কণ্ঠশিল্পী ও সুরকার এসএম সোহেল বলেন, ভালোবাসা এমন এক তীব্র অনুভূতি যা দুটি হৃদয়কে এক সুতোয় বেঁধে ফেলে।

‘মন বলেছে’ গানটি এই অনুভূতিকে আরও জাগ্রত করবে বলে আমার বিশ্বাস। গীতিকবি সেভাবেই শব্দচয়নের মাধ্যমে বিষয়বস্তুকে উপস্থাপন করেছেন। আমিও নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। আশারাখি গানটি আপনাদের মন জয় করবে।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

পলি শারমিন বলেন, সুন্দর-পরিচ্ছন্ন কথামালায় নিদারুণ ভালোবাসার গান ‘মন বলেছে’। প্রেমিক-প্রেমিকাসহ যে কারও মনে গানটি ঠাঁই করে নেবে, এমনটাই প্রত্যাশা। মন ছুঁয়ে যাওয়া সুর-সঙ্গীতে গায়কীর ক্ষেত্রেও চেষ্টা করেছি ত্রুটি না রাখার। আশারাখি আপনারা নিরাশ হবেন না।

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, সব অনুভূতি লিখে-বলে প্রকাশ করা যায় না জেনেও মানুষ ‘ভালোবাসি’ বলে। বাবুই পাখির মতো আগলে রাখতে চায় তার প্রিয়জনকে। নানা ছন্দে-উপমায় প্রশংসার মাধ্যমে হৃদয় উদ্বেলিত করে।

আরও পড়ুন : মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে

এমনই চিরন্তন-শাশ্বত সুন্দর প্রেক্ষাপটের বর্ণনা উঠে এসেছে ‘মন বলেছে’ গানে। চেষ্টা করেছি হৃদয়গ্রাহী কথামালা দিয়ে সাজাতে। আশারাখি আপনাদের ভালো লাগবে, মনের খোরাক যোগাবে।

আসছে ঈদে গানটি শুভ ইন্টারটেইনমেন্টের ব্যানারে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। মাইকেল বাবু রতনের কোরিওগ্রাফি ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শুভ ও কেয়া মনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা