ছবি- সংগৃহিত
বিনোদন

জন কবিরের মুখোমুখি মিথিলা

বিনোদন ডেস্ক: দীর্ঘ দিন পর আবারও কণ্ঠশিল্পী-অভিনেতা জন কবিরের মুখোমুখি হলেন রাফিয়াথ রশীদ মিথিলা। গত বছর জন কবির ইউটিউবে শুরু করেন ‘আই স্টার্টেট আ পডকাস্ট নামে বিশেষ অনুষ্ঠান।

প্রথম মৌসুমে তার আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা। এ বছর শুরু করেছেন ২য় সিজন। তাতে অতিথি হিসেবে হাজির হন মিথিলা।

আরও পড়ুন: এবার চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে হিরো আলম

অনুষ্ঠানের শুরুতে মহামারি করোনার সংকটকাল নিয়ে কথা বলেন মিথিলা। এ অভিনেত্রীর জন্ম-বেড়ে উঠা ঢাকায়। কিন্তু সৃজিতের সঙ্গে বিয়ের পর কলকাতায় থাকা শুরু করেছেন তিনি। স্বাভাবিকভাবে নতুন পরিবেশ। সেখানে কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন?

এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘মানুষ ইমিগ্রেশন নিয়ে বিদেশে চলে যায়। আমি পিএইচডি করেছি জেনেভায়। তাছাড়া চাইলে তো অন্য কোনো দেশে সেটল হতে পারতাম, তখন তো সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হতো। বিয়ের পর কলকাতায় মানিয়ে নেওয়ার বিষয়টিও তেমন। ঢাকা থেকে কলকাতা কাছে, এটা একটা ভালো দিক। এটা একটা মানসিক প্রশান্তিরও বিষয়। আসলে আমার কাছে জেনেভা যাওয়া যে কথা কলকাতা যাওয়াও একই কথা। কারণ কলকাতা আমার কাছে নতুন শহর, সেখানকার তেমন কিছু চিনি না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা