নুসরাত ফারিয়া
বিনোদন

আমার বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ‘জিরো ফিগার আইকন’ নুসরাত ফারিয়া। সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি জিনস ও টপ পরে আছেন। খোলা চুল দুই বাহু হয়ে নেমে এসছে সামনে। হাত দু’খানি রেখেছেন মাথায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

ছবিটির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমি একজন মেয়ে। আমার চুল, মুখ, মোবাইল কিংবা বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না’।

অধিকাংশ নারীই এমন। তাদের একান্ত প্রিয় জিনিসে কেউ হাত দিক, এটা তারা মোটেও পছন্দ করেন না। ফারিয়াও এক্ষেত্রে ব্যতিক্রম নন। তার এই অকপট ঘোষণায় সেটা পরিষ্কার হয়ে গেল।

এদিকে কলকাতায় নতুন একটি সিনেমার কাজ সম্পন্ন করে এসেছেন তিনি। যেটার নাম ‘রকস্টার’। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটিতে তার নায়ক যশ দাশগুপ্ত। এটি বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে বলে জানিয়েছেন ফারিয়া।

আরও পড়ুন: মা হতে চলেছেন অনিল কন্যা

ব্যক্তিগত জীবনে, ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া। ৭ বছর প্রেমের পর তারা বাগদান সারেন। তবে গত বছরের অক্টোবরে ফারিয়া জানান, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া মাজহার হলেন বাংলাদেশের একজন উপস্থাপক এবং মডেল। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি পরিচিত। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা