আমির খান
বিনোদন

প্রত্যেকের উচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখা

সান নিউজ ডেস্ক: বলিউডের সুপারস্টার আমির খান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটির অনেক প্রসংশা করেছেন তিনি।

আরও পড়ুন: সুপারস্টার জিতের অতিথি বাদাম বিক্রেতা

আমির খান রোববার (২০ মার্চ) গণমাধ্যমকে বলেন, অবশ্যই ‘দ্য কাশ্মীর ফাইলস’ হলে গিয়ে দেখবেন। কারণ এটি ভারতীয় ইতিহাসের একটি অংশ। এর করুণ কাহিনি সকলের হৃদয় ভেঙে দেয়।

আমির বলেন, কাশ্মীরি পণ্ডিতদের সাথে যা হয়েছে তা অত্যন্ত দুঃখের বিষয়। এই ধরনের সিনেমা সমস্ত ভারতীয়দের অবশ্যই দেখা উচিত। যাতে তারা বুঝতে পারে তখনে ঠিক কি হয়েছিলো। মনে রাখবেন কি ঘটেছিলো সে সময়ে।

তিনি আরও বলেন, এই সিনেমাটি সকল মানুষের আবেগকে স্পর্শ করেছে এবং আমি অবশ্যই সিনেমাটি দেখব। সিনেমাটি মুক্তির পরপরই এটি সফল হয়েছে দেখে আমি অনেক খুশি।

‘দ্য কাশ্মীর ফাইলস’ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশীসহ আরও অনেকে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি প্রতিদিনই লাখ লাখ দর্শক হলে গিয়ে দেখছেন। প্রশংসা করছেন। বলিউডের অনেক তারকারাও ছবিটির প্রশংসা করে এটি দেখতে সবাইকে অনুরোধ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা