ছবি-সংগৃহিত
বিনোদন

আমার কাজের দায় আমারই

বিনোদন ডেস্ক: হিন্দি রিয়েলিটি শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন প্রাক্তন পর্নো তারকা সানি লিওন। ২০১২ সালে তার বড় পর্দায় অভিষেক হয় ‘জিসম-টু’ সিনেমার মাধ্যমে।

এরই মধ্যে অভিনয় ক্যারিয়ারের প্রায় ১০ বছর পার করলেন। কিন্তু এখনো অতীত নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে উঠে সানির মন।

সম্প্রতি ইন্ডিয়া ডটকমে দেয়া এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন, ‘আমি উঠে দাঁড়ানোর জন্য যা করেছি, তা সত্য এবং আমার কাজের দায়ও আমার। আমি আমার জীবনের পছন্দগুলো জানি, জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যা হয়তো অন্য কেউ নিত না। আমি চাই না আমার মতো সিদ্ধান্ত অন্য কেউ নিক। আমার নিজের বিষয়ে মিথ্যা বলিনি, নিজের বিষয়ে অন্যের কাছে কোনো কিছু গোপনও করিনি।’

আরও পড়ুন: আবারও বিপাশার মা হওয়ার গুঞ্জন

ব্যক্তিগত জীবনে ড্যানিয়েলের সঙ্গে ঘর বাঁধার পর অনেক সুখী এই অভিনেত্রী। তা জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন একাধিকবার আমি এবং ড্যানিয়েল বলি-আমরা আমাদের জীবনকে অনেক ভালোবাসি। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি এবং তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আমি খুব খুশি আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। কাজ, প্রোডাকশন, মেকআপ লাইন, ক্লোদিং লাইন—অনেক কিছুই আছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা