মাধুরী দীক্ষিত
বিনোদন

মাধুরীর বাজিমাত!

সান নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অভিনয় ও নাচে মুগ্ধ ভক্তরা। সম্প্রতি নেটফ্লিক্সে তার সিরিজ ‘দ্য ফেম গেম’ মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: তোমার খুব ভালো উদ্যোগ দোস্ত

এই সিরিজটি দিয়ে ওটিটিতে যাত্রা করলেন এ লাস্যময়ী অভিনেত্রী। মুক্তির প্রথম সপ্তাহে এটি ১১ মিলিয়ন ভিউ পেয়েছে।

মাধুরী দীক্ষিত অভিনীত সিরিজটি নেটফ্লিক্সে গ্লোবাল টপে ৬ নম্বরে রয়েছে। শুধু তাই নয় ‘দ্য ফেম গেম’ নেটফ্লিক্সের ১৬টি দেশের মধ্যে শীর্ষ ১০ -এর মধ্যে স্থান পেয়েছে। শুধুমাত্র ভারতে নয়, মরিশাস, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়ও শীর্ষস্থান দখল করেছে।

ত্রিনিদাদ এবং টোবাগো, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের অঞ্চলের শীর্ষ ১০ -এ রয়েছে।

২৫ ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ফেম গেম’ অনামিকা আনন্দের জীবনের উপর ভিত্তি করে তৈরি। তিনি একজন সুপরিচিত সুপারস্টার। যার জীবন ছিলো নিখুঁত। হঠাৎ করে তিনি অপহরণের শিকার হন।

আরও পড়ুন: অভিনয়েই অনিয়মিত হয়ে গিয়েছিলাম

সিরিজটিতে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, মানব কৌল, মুসকান জাফেরি, লক্ষবীর শরণ, গগন অরোরা এবং রাজশ্রী দেশপান্ডে।

প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত (জন্ম: ১৫ মে, ১৯৬৭) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। প্রায়ই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং সাতবার ফোর্বস ভারত-এর ১০০ তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা