বিনোদন

অভিনেতা পেলেন না বাবা-মাকে দেখার অনুমতি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আরমান কোহলি মাদক-কাণ্ড মামলায় প্রায় সাত মাস ধরে জেলবন্দী। মাদক মামলায় বেশ কয়েক মাস আগে গ্রেফতার হয়েছিলেন বলিউড এই অভিনেতা। অসুস্থ বাবা-মাকে দেখার জন্য আরজি জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালত তাঁকে অনুমতি দেননি।

উল্লেখ্য, গত বছর আগস্টে মাদক রাখার অপরাধে আরমান কোহলিকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। এনসিবি এই বলিউড অভিনেতার জুহুর বাংলোতে তল্লাশি চালিয়ে ১ দশমিক ২ গ্রাম এমডি মাদকদ্রব্য উদ্ধার করেছিল। এনসিবির তদন্ত অনুযায়ী আরমানের বাসা থেকে যে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল, তা দক্ষিণ আমেরিকাতে প্রস্তুত করা হয়। এই তদন্তকারী সংস্থা জোর তদন্ত করছে যে সুদূর মার্কিন থেকে এই মাদক কীভাবে মুম্বাইতে এসে পৌঁছেছে। মাদকদ্রব্যের মূল বিক্রেতা অজয় রাজু সিংয়ের কাছ থেকে আরও বেশি মাত্রায় মাদকদ্রব্য উদ্ধার করেছিল এনসিবি। আরমানের বাসা থেকে মাদক উদ্ধারের পর তাঁকে গ্রেপ্তার করেছিল এনসিবি। তারপর থেকে আর্থার রোড জেলে বন্দী তিনি।

আরমান আদালতের কাছে জামিনের আবেদন করে বলছিলেন যে তাঁর বৃদ্ধ বাবা-মা শারীরিকভাবে অসুস্থ। আর তাঁদের দেখাশোনা করার কেউ নেই। তাই তিনি একবার গিয়ে অসুস্থ বাবা-মাকে দেখতে চান। আর তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করতে চান। এই বলিউড নায়ক এনডিপিএস আদালতের কাছে ১৪ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু এনডিপিএস আদালত আরমানের জামিন খারিজ করেছেন।

মাদক-কাণ্ড মামলায় আরমানের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল আরও দুজনকে। এই দুই অভিযুক্ত ব্যক্তিকেও আদালত জামিন দিতে অস্বীকার করেছেন। গত বছর অক্টোবরে আরমান আদালতের কাছে আরও একবার জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তখনো আদালত তাঁর জামিন খারিজ করে দিয়েছিলেন।

আরও পড়ুন: ‘শৈশবেই রণবীরকে বিয়ের সিদ্ধান্ত নেই’!

জানি দুশমন, এক অনোখি কাহানি, ছবির জন্য বেশি পরিচিত আরমান। তাঁকে সলমনের প্রেম রতন ধন পায়ো তেও অভিনয় করতে দেখা গিয়েছে। তবে আরমান সবচেয়ে জনপ্রিয়তা পায় সলমনের বিগ বস ৭ দিয়ে। যেখানে তাঁর আর কাজলের বোন তনিশা মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে তুমুল চর্চা হয়েছিল। যদিও কাজল বা তণুজা-র সম্মতি না থাকায় বিগ বসের ঘর থেকে বেরনোর কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সে প্রেম-সম্পর্ক।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা