শাহরুখ খান ও অনন্যা পাণ্ডে
বিনোদন

আমাকে ভুল পথে চালিত করেছেন শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। বলিউডের কিছু ছবিতে কিং খান প্রেম ও রোম্যান্সের সংজ্ঞা বলেছিলেন সেই থেকে আমাদের অনেকের চোখেই শাহরুখ খান আদর্শ পুরুষ ও রোম্যান্টিক হিরো। কিন্তু এই কথা মানতে রাজি নন চাঙ্কি পাণ্ডের কন্যা ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

সবার মতো তিনিও কিং খানের ছবি দেখেই বড় হয়েছেন। সবচেয়ে মজার কথা- অনন্যা শাহরুখের কন্যা সুহানার ছোটবেলার বান্ধবী। ছোট থেকেই শাহরুখকে কাছ থেকে দেখছেন তিনি। কন্যার বান্ধবী হওয়ার কারণে শাহরুখও অনন্যাকে কন্যা স্নেহেই জ্ঞান করেন। সেই অনন্যাই কিনা বললেন, শাহরুখ তাকে ভুল পথে চালিত করেছেন। প্রেম ও সম্পর্ক নিয়ে ভুল শিক্ষা দিয়েছেন।

আরও পড়ুন: দেবের মন্তব্য ভাইরাল

সম্প্রতি অনন্যা অভিনীত ‘গেহরাইয়াঁ’ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। বিশ্বাসঘাতকতা নিয়ে ছবি। প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত মতামত দিয়েছেন অনন্যা। তিনি বলেছেন, শাহরুখ খানের ছবি দেখে বড় হয়েছি আমি। মনে করতাম এমন এক পুরুষকে আমি জীবনে পেতে চাই, যে আমাকে পাগলের মতো ভালবাসবে। তার প্রেমে ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু পরে জানতে পেরেছি প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয়।

সাম্প্রতিককালের ‘আধুনিক সম্পর্ক’ বিষয়ে অনন্যা বলেছেন, এখন অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার রাস্তা বেড়ে গেছে। কেউ যদি সংসার করতে না চায় সেটাকে ভুল ভাবে ব্যাখ্যা করারও কিছু নেই।

প্রসঙ্গত, অনন্যা পাণ্ডে স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। ২০১৮ সালে অনন্যা পাণ্ডে লাকমে ইন্ডিয়ার বিপণন দূত হিসেবে নিযুক্ত হন। তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের সন্তান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা