শৈশবে প্রথম দেখাতে রণবীরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া (ছবি: সংগৃহীত)
বিনোদন

‘শৈশবেই রণবীরকে বিয়ের সিদ্ধান্ত নেই’! 

বিনোদন ডেস্ক: প্রেম ও বিয়ের বিষয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাট। তবে শুরুর দিকে তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য থেকে বিরত ছিলেন তারা। তবে ধীরে ধীরে বিষয়টি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে তাদের।

রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেন আলিয়া ভাট। সেখানে তিনি বলেন, শৈশবে প্রথম দেখাতে রণবীরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া!

ইন্ডিয়ান টুডেকে আলিয়া জানান, ‘যখন আমি তাকে (রণবীর) পর্দায় প্রথমবার দেখেছিলাম, তখনই আমি ঠিক করে ফেলি ওকেই বিয়ে করব। সেসময় আমি একটা মিষ্টি বাচ্চা মেয়ে ছিলাম। কিন্তু এটা একদমই সত্যি কথা।’

আলিয়ার কথায়, ২০০৭ সালে রণবীরকে ‘সাওয়ারিয়া’ সিনেমায় দেখেই সবে কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন!

এর আগে আলিয়া জানিয়েছিলেন, প্রেম করার বিষয়ে তার লুকানোর কিছু নেই। তিনি একটি সম্পর্কে আছেন। রণবীরের সঙ্গে খুব ভালো আছেন। এ অভিনেতাকে খুব ভালোবাসেন তিনি।

আরও পড়ুন: আগরতলায় চার ঢাকাই তারকা

এদিকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া। এই সিনেমার মাধ্যমেই তাদের প্রেমের শুরু হয়। চলতি বছর ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এখন এ সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত আলিয়া।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা