ছবি-সংগৃহিত
বিনোদন

আগরতলায় চার ঢাকাই তারকা

বিনোদন ডেস্ক: ভারতের আগরতলায় আজ থেকে শুরু হয়েছে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।

এ উৎসবে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম, চলচ্চিত্র অভিনয়শিল্পী ফেরদৌস, অপু বিশ্বাস এবং সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দীন।

আরও পড়ুন: আমাকে ভুল পথে চালিত করেছেন শাহরুখ

মমতাজ বলেন, রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যাওয়ার বিষয়টি বরাবরই আনন্দের। দেশের শিল্প-সংস্কৃতি নিয়ে দেশের বাইরে কথা বলতে গৌরববোধ করি। আশা করছি, এবারও সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবো। এই অনুষ্ঠানের শেষে কলকাতায় কয়েকটা দিন ঘুরে আসব।

অপু বিশ্বাস বলেন, আগরতলায় এর আগেও অনেকবার এসেছি। কিন্তু রাষ্ট্রীয় সফরে আসার আনন্দ ও ভালোলাগা অন্য রকম। চলচ্চিত্র উৎসবে এসে নতুন অভিজ্ঞতা হচ্ছে। সবকিছু মিলিয়ে ভালো লাগছে। এখানে মোট পাঁচ দিন থাকার পরিকল্পনা করেছি। আগরতলা, গুয়াহাটি, শিলংসহ আশপাশের কয়েকটি স্থানে যেতে হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা