বিনোদন

খোলামেলা পোশাকে নুসরাতের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক: টলিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহানের খোলামেলা পোশাক পরে সৈকতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যশ দাশগুপ্তের ঘরণী নুসরাতের আবেদনময়ী লুক নজর কেড়েছে নেটিজেনদের।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়, স্বামীর সঙ্গে কাটানো কোয়ালিটি টাইম মনে পড়ছে নুসরাতের। তাই তো ক্যাপশনে লিখেছেন—‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো!’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। তাতে দেখা যায়, সৈকতে বসে রোদ পোহাচ্ছেন নুসরাত। তার পরনে হলুদ রঙের বিকিনি। তার ওপরে পরেছেন নেটের জ্যাকেট। চোখে সাদা রঙের ফ্রেমের চশমা; ঠোঁটে লাল লিপস্টিক।

এর আগে গত বছরের ২৬ আগস্ট মা হয়েছেন নুসরাত। ছেলে ঈশানের বয়স এখন ৭ মাস। তবে তার ছিপছিপে শরীর দেখে তা বোঝা দায়! মেদবিহীন শরীরে প্রায়ই আবেদনময়ী ছবি শেয়ার করতে দেখা যায় নুসরাতকে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতেই গোয়াতে অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন নুসরাত-যশ। সেখান থেকে নতুন বছর উদযাপন করেন তারা। সেই সময়ে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন; ওই সময়ে বিকিনি পরে ছবি তুলেন নুসরাত।

আরও পড়ুন: তিন বছর পর ভারতে ফেরদৌস

প্রসঙ্গত, নুসরাত জাহান (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৯০) বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। বর্তমান তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন।

আরও পড়ুন: টাইগারদের ঐতিহাসিক জয়

এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা