সংগৃহীত ছবি
সারাদেশ

সৈকতে ডুবে কিশোরের মৃত্যু 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা সৈকতে গোসল করতে নেমে সমুদ্রের ঢেউয়ে ডুবে মাহমুদ (১৭) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

আরও পডুন: নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিহত কিশোর, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার দিদারুল ইসলামের ছেলে।

কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বলেন, শনিবার সকাল ১১টায় কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে বন্ধুদের সাথে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামে নিহত মাহমুদ। এরই একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ে ডুবে যায় তিনি। এরপর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন জানান, সৈকতে গোসল করতে নেমে ১ কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা