সংগৃহীত ছবি
সারাদেশ

ইলিশ ধরায় আটক, ৩৬

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার নৌ-অঞ্চলে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্স।

শনিবার (২৬ অক্টোবর) পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

এ সময় ৫ লাখ ৪৬ হাজার মিটার জাল, ২৯০ কেজি ইলিশ ও ১৪টি নৌকা জব্দ করা হয়। এছাড়াও ৩৬ জেলের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিরা অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পদ্মা-মেঘনা নদীতে বিশেষ এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌপুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

এই অভিযানে চাঁদপুর আনন্দবাজার মেঘনা নদী এলাকা থেকে মো. সাগর বেপারী (২৮), মো. শরীফ হোসেন (২৬), মো. আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মো. নাঈম কুরালী (১৪) এবং মো. ইয়াসিন খাঁনসহ (১৬) মোট ছয়জনকে নৌকায় মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১০০ মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: শ্বাসকষ্টে চবি শিক্ষার্থীর মৃত্যু

এদিকে মতলব উত্তর থানার মোহনপুর নদী এলাকা থেকে জয়দেব (৩০), সুকুমার বর্মণ (২৫) এবং বিকাশ বর্মণ (৩০) নামে আরও ৩ জনকে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায়ও মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার জনাব ইমতিয়াজ আহম্মেদ, চাঁদপুর নৌ থানার ওসি জনাব এ.কে এম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিনসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা