বিনোদন

কাঞ্চন-নিপুণ প্যানেলকে রক্ষা করতে গিয়ে হেরেছি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ বলেছেন, ‘আমি যদি ভেতরে না থাকতাম আমার প্যানেল বা প্রেসিডেন্ট কাউকেই আনতে পারতাম না। যদি ভেতরে শকুনের দৃষ্টি নিয়ে না থাকতাম তাহলে হয়ত তাদের পুরো প্যানেল জিতে যেত। প্যানেলকে রক্ষা করতে গিয়ে নিজে হেরে গেলেও আমার কোনো দুঃখ নেই। আমি হ্যাপি।’

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এর আগে গত শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন মিশা-জায়েদ প্যানেলের জায়েদ খান। তবে হেরেছেন রিয়াজ। তিনি মিশা-জায়েদ প্যানেলের মনোয়ার হোসেন ডিপজল (২১৯ ভোট) এবং মাসুম পারভেজ রুবেল (১৯১ ভোট) কাছে হেরেছেন।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চন-জায়েদকে মিশার অভিনন্দন

জানা গেছে, নির্বাচনের দিন দুই প্যানেলের প্রার্থীরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুথের বাইরে থেকে সবার কাছে ভোট চেয়েছেন, ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছেন, ভোট দেয়ার আবদার করেছেন, নায়ক রিয়াজ তখন অতন্দ্র প্রহরীর মতো বুথের ভেতরে নিজ প্যানেলের ভোট পাহারায়। ফলে কোনো ভোটারের সঙ্গেই এদিন তার কথা বলার, ভোট চাওয়া সুযোগ হয়নি। রিয়াজ বুথের বাইরে থেকে অন্য প্রার্থীদের মতো কাজ করতে পারলে, ভোট চাইতে পারলে হয় তো জিততেও পারতেন তিনি।

রিয়াজ বলেন, ‘আমার প্যানেলকে আনতে হবে। আমার কাছে নিজেরটা কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। আমি মনে করি এর মাধ্যমেই আমি জয়ী হয়েছি। এবং আমি অত্যন্ত আনন্দিত। কারণ এটা ব্যক্তিগত কোনো চিন্তা নয়।’

আরও পড়ুন: সবাইকে সঙ্গে নিয়েই শিল্পীদের কল্যাণে কাজ করবো

তিনি আরও বলেন, ‘একটা দল হিসেবে আমরা এই নির্বাচনে লড়েছি। আমার ইচ্ছা ছিল তাদেরকে জায়গাটায় আনা। এটার জন্য কেউ আমাকে বাহবা দিলো, ক্রেডিট দিলো সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো নির্বাচনেই আমি টিমের হয়ে কাজ করেছি, নিজের জন্য নয়। আমি যদি নিজের জন্য ১০ পারসেন্টও কাজ করতাম, আমাকে ঠেকানোর ক্ষমতা কারো ছিল না। কিন্তু সে ক্ষেত্রে আমি আসতাম হয়ত। তবে আমার প্যানেলের অনেকেই বাদ পড়ত।’

সুদর্শন নায়ক রিয়াজ বলেন, ‘নির্বাচনের ফল নিয়ে কোনো কনফিউশন নেই। আমাদের চোখ ফাঁকি দিয়ে রেজাল্ট টেম্পারিং করার কোনো সুযোগও ছিল না। যদি আমরা না থাকতাম, তা হলে হয়তো টেম্পারিং হতে পারতো। হওয়ার সম্ভাবনা ছিল।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা