মনোয়ার হোসেন ডিপজল
বিনোদন

সবাইকে সঙ্গে নিয়েই শিল্পীদের কল্যাণে কাজ করবো

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের মুভি লর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২১২ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। গত কমিটিতেও একই পদে ছিলেন ডিপজল।

পুনরায় নির্বাচিত হয়ে ডিপজল বলেন, নির্বাচন করার আগ্রহ আমার কম। নির্বাচন না করলেও আমার চলে। তারপরও নির্বাচন করি, যেন কমিটিতে থেকে সবাইকে নিয়ে সাংগঠনিকভাবে শিল্পীদের কল্যাণে কাজ করতে পারি। কমিটিতে যারা আছেন, তাদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে সংগঠনকে কার্যকর ও এগিয়ে নেওয়ার কাজ করার জন্যই নির্বাচনে দাঁড়াতে হয়।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন নিপুণ

ডিপজল আরও বলেন, আমি সবসময়ই চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পাশে আছি এবং থাকব। যতদিন বেঁচে থাকব, তাদের জন্য কিছু করার চেষ্টা করব। আমি চলচ্চিত্র পরিবারের একজন। পরিবারের সদস্য হিসেবে অন্য সবার সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। ব্যক্তিগতভাবে যতটুকু পারি, তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি এবং করবো।

সভাপতি পদে নির্বাচন না করা প্রসঙ্গে তিনি বলেন, আমাকে ব্যবসা-বাণিজ্য ও সিনেমা নির্মাণ নিয়ে সারা বছরই ব্যস্ত থাকতে হয়। সমিতিতে সার্বক্ষণিক সময় দেওয়া সম্ভব নয়। সমিতির জন্য সাংগঠনিক যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব দরকার, যারা সব সময় সমিতির কাজ এগিয়ে নেবে। আর আমি মনে করি, শিল্পীদের কল্যাণ ও পাশে থাকার জন্য আমার সভাপতি হওয়ার দরকার নেই। বাইরে থেকেও করা যায়। তবে কমিটিতে থেকে সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমিতি গতিশীল হয়।

তিনি বলেন, আমি কমিটিতে আছি এবং তাদের সঙ্গে নিয়েই অতীতেও কাজ করেছি, এখনও করবো। আমি সিনেমা নির্মাণ করছি। সমিতির সদস্য ও কলাকুশলী, যাদের প্রয়োজন হচ্ছে, তাদের নিয়ে কাজ করছি। এতে কিছুটা হলেও তাদের কাজের ব্যবস্থা হচ্ছে। আমি আশা করি, নতুন কমিটি চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এক্ষেত্রে প্রযোজক-পরিচালকদেরও এগিয়ে আসতে হবে। তাদেরও নতুন নতুন সিনেমা বানানোর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মানুষের মধ্যে যে আগ্রহ দেখেছি, এতে প্রমাণিত হয়, আমাদের সিনেমা ও শিল্পীদের প্রতি তাদের ভালবাসা কতটা প্রবল। তাদের এই ভালোবাসা ধরে রাখার দায়িত্ব আমাদের চলচ্চিত্রের মানুষদের। সম্মিলিতভাবে আমাদের চলচ্চিত্রকে আবার জাগিয়ে তুলতে হবে।

ডিপজল বলেন, মিশা সওদাগর ও জায়েদ খান কমিটি ভালো কাজ করেছে। শিল্পীদের পাশে দাঁড়িয়েছে। সমিতিকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে তাদের শ্রম রয়েছে। আমি আশা করি, নতুন কমিটিও সদস্যদের কল্যাণে আরও বেশি কাজ করবে এবং সমিতির কার্যক্রম এগিয়ে নেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা