নিপুণ
বিনোদন

সংবাদ সম্মেলনে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন নিপুণ

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা চিত্রনায়িকা নিপুণ আক্তার। তাঁর আপিলের প্রেক্ষিতে আজ বিকেলে শনিবার (২৯ জানুয়ারি) আবার ভোট গণনা শুরু করে আপিল বোর্ড। বোর্ডটির চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পুনঃরায় ভোট গণনার সময় উপস্থিত ছিলেন নিপুণ নিজেও।

তবে ভোট গণনা শেষে আগের ফলাফলই চূড়ান্ত বলে জানান নির্বাচন কমিশনার পীরজাদা হারুণ।

নিপুণ ছাড়াও ভোট গননার সময় আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী। তবে এই ফলে সন্তুষ্ট নন নিপুণ। তিনি আগামীকাল এফডিসিতে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

তবু সন্তুষ্ট নন নিপুণ। আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। নিপুণ বলেন, আমি আজ এই ব্যাপারে কিছুই বলব না। কাল সংবাদ সম্মেলনে সবার সামনে প্রমাণ সাপেক্ষে সব কিছু তুলে ধরব।

আপিল বোর্ডের চেয়ারম্যান সোহান বলেন, আগের ফলাফলই সঠিক আছে। নিপুণের ১৪টি ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। আমরা নিপুণকে সঙ্গে নিয়েই ভোট গুনেছি। তিনি চোখের সামনেই সব কিছু দেখেছেন। ’ এবারের নির্বাচনে কার্যকরী পরিষদে ১০টি ও সম্পাদকীয়তে ২৬টি ভোট অকার্যকর হয়েছে বলে জানান সোহান।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল, মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা