আন্দোলনে চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা (ছবি: সংগৃহীত)
বিনোদন

বিএফডিসির এমডির পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত শিল্পী সমিতির নির্বাচনে প্রযোজক ও পরিচালক সমিতির কাউকে প্রবেশ করতে না দিয়ে তাদের অপমান করা হয়েছে উল্লেখ করে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের স্বেচ্ছায় পদত্যাগের দাবি করেছেন চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা।

রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএফডিসিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি করা হয়।

এসময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন ইন্ডাস্ট্রির ভালো চান না। যদি চাইতেন তিনি আমাদের ডাকতেন, পরামর্শ নিতেন। উনি যেটা করলেন এটা অত্যন্ত কষ্টের। এত এমডি আসলেন এতটা খারাপ আচরণ কেউ করেনি।

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্সে লাগবে ডোপ টেস্ট সনদ

তিনি বলেন, আমরা শিল্পী সমিতির নির্বাচনের দিন এটা নিয়ে কিছু বলিনি। আমরা চেয়েছি নির্বাচনটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। তবে আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিভাবে আমাদের লোকদের প্রবেশ করানো যায়, কিন্তু সেটির দিকে তারা কোনো কর্ণপাত করেনি। যারপ্রেক্ষিতে আমরা আজ সিদ্বান্ত নিয়েছি আগামীকাল থেকে কোনো কাজ আর হবে না। সবাইকে অনুরোধ করব কেউ যেন কোনো কাজ না করেন। এই এমডির অপসারণ পর্যন্ত এটি চলমান থাকবে। আমরা চাই উনি নিজে চলে যাক।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা