দেলোয়ার জাহান ঝন্টু
বিনোদন

রাস্তায় শুয়ে থাকব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে গত এক মাস আলোচনা, সমালোচনার ঝড় বইছে। শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন। কিন্তু নির্বাচন শেষ হয়ে যেন আরও ঝামেলা পাকিয়ে দিলো। ভোটের দিন এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের কাউকে।

এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সংগঠনগুলোর সদস্য-নেতারা। এ নিয়ে শনিবার (২৯ জানুয়ারি) থেকেই এফডিসিতে আন্দোলন শুরু করেছেন তারা। তিন দফা দাবিতে আজও চলছে প্রতিবাদ।

পরিচালক, প্রযোজক ও সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের স্লোগানে উত্তাল এফডিসি। রোববার (৩০ জানুয়ারি) এফডিসির প্রধান ফটকে অবস্থান নিয়েছেন তারা। এ সময় সম্মুখ সারিতে ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, একসময়ের সফল পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহীন সুমনসহ আরও অনেকে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত কাজল

প্রতিবাদে ঝাঁজালো কণ্ঠে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের অপসারণ দাবি করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, আমরা যদি চলচ্চিত্রের মানুষ হয়ে থাকি, তাহলে এই এমডি এফডিসিতে থাকতে পারবেন না। সরকার চাইলেও তিনি থাকতে পারবেন না। আমরা রাস্তায় শুয়ে থাকবো। এই এমডিকে নিয়ে আমরা এফডিসিতে কাজ করতে চাই না। এই এমডি আমাদের চান না। এফডিসি গড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে তার স্মৃতি ধ্বংস করার চেষ্টা করছেন তিনি। আমরা জেনেছি তার ব্যাকগ্রাউন্ড ভালো না। তিনি অন্যরকম মানুষ যা আমাদের সঙ্গে মেলে না।

শিল্পী সমিতির নির্বাচনে এক পক্ষকে সমর্থন দিয়েছেন এফডিসির এমডি; এমন অভিযোগও করেছেন ঝন্টু। তার ভাষ্য, নির্বাচনে এবার দুটি প্যানেল হয়েছে। এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন শিল্পীদের একটা প্যানেলকে সাপোর্ট করেছেন। তার জন্য আমাদের ঢুকতে দেননি। কারণ আমরা পরিচালকরা এফডিসিতে ঢুকলে ভালো মানুষ পাস করতো। এই কাজের জন্য এফডিসিতে উনি থাকতে পারবেন না। উনি থাকলে আমার থাকবো না।

এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের অপসারণ ছাড়া আরও দুটি দাবি রয়েছে এই ১৭টি সংগঠনের। এগুলো হলো- নির্বাচনের প্রধান কমিশনার পীরজাদা হারুণকে আজীবন নিষিদ্ধ এবং এফডিসির ভেতরে আর কখনো শিল্পী সমিতির নির্বাচন হতে না দেওয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা