মুনমুন
বিনোদন

সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মুনমুন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীতি নতুন সিনেমা ‘রাগী’। তবে দীর্ঘ দিন ধরে সিনেমায় অনিয়মিত তিনি। এ সিনেমার মাধ্যমে ফের আলোচনায় অভিনেত্রী।

আরও পড়ুন: বিয়ের বিষয়টি গোপন রাখতে বলিনি

ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে মুনমুন বলেছেন, ‘আমার কাজের জায়গায় কাজ, সম্পর্কের জায়গায় সম্পর্ক। কখনো দুটোকে এক করিনি। যার ফলে আমি কখনোই মিডিয়ার কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়াইনি। এরকম কোনো ইচ্ছেও নেই।’

দীর্ঘদিন ধরে একা আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার বিয়ে বিচ্ছেদ হয়েছে ৩ বছর পেরিয়ে গেছে। সত্যি কথা বলতে একজনের সঙ্গে আমার সম্পর্ক আছে। সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো। তবে আগেই বলেছি তিনি মিডিয়ার কেউ না।’

আরও পড়ুন: অসভ্যতা না করলে চেঁচাবো না

শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘রাগী’। মোট ২৮টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান মিজান। সামাজিক অ্যাকশন নির্ভর সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির। তার বিপরীতে আছেন আঁচল আঁখি ও মৌমিতা মৌ।

এছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ। এটি প্রযোজনা করেছেন জাকেরা খাতুন জয়া। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী

প্রসঙ্গত, মুনমুন ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক এহতেশামের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন। তিনি এহতেসামের সহকারী হিসেবে কাজ করতে এসেছিলেন, কিন্তু তিনি তার অভিনয়ের দক্ষতা দেখে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। এহতেসাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার।

কিন্তু চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায়, কর্মজীবনের শুরুতেই থেমে যেতে হয় তাকে। এরপর মুনমুনের নৃত্যপরিচালক মাসুম বাবুলের সাথে সখ্যতা গড়ে উঠলে, তিনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শক্তির লড়াই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন মুনমুন। তার অভিনীত মালেক আফসারী পরিচালিত মৃত্যুর মুখে চলচ্চিত্রটি দারুন ব্যবসা সফল হয়।

এছাড়াও তিনি রানী কেন ডাকাত, লঙ্কাকাণ্ড, জানের জান, শত্রু সাবধান, জল্লাদ, রক্তের অধিকার প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি শাকিব খানের বিপরীতে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা