বিনোদন

অর্থের অভাবে মৃত্যু মুখে কণ্ঠশিল্পী শারমীন

বিনোদন ডেস্ক: গান গেয়ে লাখো মানুষের মন জয় করেছেন সংগীতশিল্পী শারমীন আক্তার। একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়ে প্রথমে নজরে আসেন শারমীন। এরপর কণ্ঠের যাদুতে ধীরে ধীরে দেশ ও দেশের বাইরের লাখো দর্শকের ভালোবাসা পান

এখন তার কেবল সরব থাকার কথা ছিল, কণ্ঠের যাদুতে মুগ্ধতা ছড়িয়ে নিজেকে ছাপিয়ে যাবার কথা ছিল। তবে ভাগ্যের নির্মম পরিহাসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কোকিলকণ্ঠী মেয়েটি। এখন হাসপাতালের বিছানায় শুয়ে করুণ সময় কাটছে তার। বাবার আহাজারি, মায়ের কান্না পাশেই নিশ্চুপ শুয়ে শুনছে মেয়েটি।

হাসপাতালের বিছানায় সংকটাপন্ন অবস্থায় মেয়ে। শারীরিক অবস্থা দিনকে দিন অবনতি হচ্ছে। থাইরয়েড সমস্যা দিয়ে শুরু হলেও এখন শরীরের রক্ত সঞ্চালন ১০ ভাগে নেমে এসেছে। এই মুহূর্তে জীবন মরণের সন্ধিক্ষণে শারমীন।

একদিকে জীবননাশের শঙ্কা অন্যদিকে টাকার অভাবে উন্নত চিকিৎসা করানোও সম্ভব হচ্ছে না মেয়েটির। মেয়ে বাঁচবে কি বাঁচবে না সেই উৎকণ্ঠায় মায়ের চোখের পানিও আর থামতে চাইছে না।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মেয়েটাকে বাঁচান। দেশবাসীর কাছে দোয়া চাই আমার মেয়ে যেন আগের মতো ভালো হয়ে যায়।

অসহায় বাবা হুমায়ুন কবিরও পেশায় একজন বাউল শিল্পী, তার নুন আনতে পান্থা ফুরায় অবস্থা। শারমীন গান গেয়ে যে অর্থ পান তা দিয়েই চলতো তাদের সংসার।

মেয়েকে বাঁচাতে নিরূপায় এক অসহায় বাবা তাকিয়ে সহৃদয়বান ব্যক্তিদের সাহায্যের অপেক্ষায়। বাবা হুমায়ুন কবির বলেন, একশোর মধ্যে ৫ শতাংশ বেঁচে থাকার সম্ভাবনা দেখছেন ডাক্তাররা। তারা বলছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মেয়েকে বাঁচিয়ে তোলার নিশ্চয়তা দিতে পারছেন না।

কথায় আছে দশের লাঠি একের বোঝা। মেয়ের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে তার অস্বচ্ছল বাবা মা। দেশের বিত্তবান সহৃয়বান ব্যক্তিরা তাদের পাশে দাঁড়ালে হয়তো শারমীন সুস্থ হয়ে উঠবে, আবারও কণ্ঠ ছেড়ে গান গাইবে। সবাই এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা।

শারমীন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭ ম তলায় ১৬ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে। শারমিনের বাবার ফোন ফোন এবং বিকাশ নম্বর 01712184886

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা