বিনোদন

নায়ক হিসেবে শাকিব খানকে চাই (ভিডিও)

বিনোদন ডেস্ক: শোবিজ জগতে জনপ্রিয় বাংলাদেশি মডেল লিয়ানা লিয়া বলেছেন, শাকিব খান আমার প্রিয় নায়ক। যদি কখনও সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাব পাই, তাহলে ‘নায়ক’ হিসেবে শাকিব খানকে চাই। তার চলাফেরা, কথা বলার ধরণসহ সব কিছু আমার খুব ভালো লাগে। সিনেমা জগতে তার কোনো দুর্নাম নাই। অপুর সাথে ডিভোর্সের মতো ছোট খাটো দুই-একটা ঘটনা মানুষের জীবনে থাকতেই পারে। এটাকে বড় করে দেখা উচিত নয়।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে অতিথি ছিলেন সুদর্শন সংগীত শিল্পী তানজিব সারোয়ার।

লিয়া আরও বলেন, সব নায়িকাই উল্টাপাল্টা করে, কিন্তু নাম হয় শুধু পরীমনির। তিনি আসলে একটু স্বাধীনচেতা। তাই হয়তো আলোচনায় থাকতে পরীমনি এসব করে থাকতে পারেন। তবে সব কিছুর একটা সীমাবদ্ধতা থাকা উচিত। বিখ্যাত ব্যক্তিদের সব কিছু করতে নেই, সব ব্যক্তিগত কিছু দেখাতেও নেই। আমরা একটি সমাজে বসবাস করি। আমাদের মা-বাবাসহ পরিবার-পরিজন আছে। তাদের কথাও ভাবতে হয়।

এক প্রশ্নের জবাবে মিউজিক ভিডিও’র প্রিয়দর্শিনী মডেল লিয়া বলেন, নাটকে আমার প্রিয় অভিনেতা আরফান নিশো। আর অভিনেত্রী মেহজাবীন আপু। তবে আমি যদি নাটকে অভিনয় করার সুযোগ পাই, তাহলে নায়ক হিসেবে নিশো ভাইয়াকেই চাইবো। আর চলচ্চিত্রে আমার প্রিয় নায়ক শাকিব খান ও সিয়াম। অন্যদিকে প্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তিনি অনেক মেধাবী অভিনেত্রী। তাছাড়া নুসরাত ফারিয়া অনেক গুছিয়ে চলেন। তার মনে কোনো অহংকারবোধ নেই। তবে আমি চাই ক্যাটরিনা কাইফ আমাকে অনুসরণ করুক, আর অনুসরণ না করলেও আমাকে অন্তত দেখুক।

একই অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনি প্রসঙ্গে সময়ের জনপ্রিয় তরুণ সংগীত শিল্পী তানজিব সারোয়ার বলেন, পরীমনির সিগারেট খাওয়ার দৃশ্য ভালো লাগেনি। ঢালিউডে আমার প্রিয় নায়িকা জয়া আহসান। তবে আমার বিপরীতে নতুন নায়িকা চাই। না হলে পূজাচেরিকে চাই। আর আমি চাই সালমান খান আমাকে অনুসরণ করুক। আমি তাকে ভালোবাসি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা