আজমেরী হক বাঁধন
বিনোদন

বাঁধনের নতুন ছবি ‘আ ব্লেসড ম্যান’

বিনোদন ডেস্ক: বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবিতে অভিনয় করবেন সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন খবর হলো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদের পরিচালনায় ‘আ ব্লেসড ম্যান’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দেশে-বিদেশে বহুল আলোচিত ঢালিউড অভিনেত্রী বাঁধন।

রোববার (২১ নভেম্বর) এ তথ্য জানা গেছে। চলতি মাসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ছবি ‘রেহানা মরিয়ম নূর’। প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শিগগিরই শুরু হবে ‘আ ব্লেসড ম্যান’ ছবিটির শুটিং। এটি প্রযোজনা করছে অ্যাপল বক্স ফিল্মস।

এদিকে, চরিত্রের প্রয়োজনে আগের চেয়ে অনেক ওজন কমিয়ে ফেলেছেন বাঁধন। ‘রেহানা’র প্রদর্শনীতে বিভিন্ন জায়গায় বাঁধনকে দেখে বোঝা যাচ্ছিল, বিশেষ কোনো কারণে নিজের ওজন কমিয়েছেন তিনি। নতুন ছবির চরিত্রের প্রয়োজনে ওজন কমিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাঁধন বলেন, ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্রটি। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা