বিনোদন

ভালোবাসার চেষ্টা করছি

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার আলোচিত নায়িকা আজমেরী হক বাঁধন বলেছেন, ‘প্রতিদিন নিজেকে আরও বেশি ভালোবাসার চেষ্টা করছি আমি।’ সোমবার (১১ জুলাই) কয়েকটি ছবি পোস্ট করে এসব কথা লেখেন বাঁধন। ছবিতে দেখা যায়, ঘন সবুজ রঙের একটি পোশাক পরে আছেন অভিনেত্রী। খোলা চুলে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন।

আরও পড়ুন: প্রেমের টানে গাজীপুরে মার্কিন তরুণী

জানা গেছে, কয়েকদিন আগেই স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তার হাতে পুরস্কারটি ওঠে। ভ্যালেন্সিয়ায় কয়েকটি দিন ঘুরে দেশে ফিরে এসেছেন তিনি। ঈদ উদযাপন করেছেন পরিবার ও একমাত্র কন্যার সঙ্গে।

এর আগে বাঁধন বিয়ে করেছিলেন ২০১০ সালে। তবে মাত্র চার বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। একমাত্র কন্যা সায়রাকে নিয়ে চলে আসেন বাঁধন। মেয়েকে নিজের কাছে রাখতে আইনি লড়াইয়ে পর্যন্ত নামতে হয়েছিল তাকে। সেই লড়াইয়ে জয়ের পরই মূলত সীমাহীন সাহস সঞ্চার হয় তার মনে।

আরও পড়ুন: আরও তিনজনের প্রাণহানি

মেয়েকে নিয়ে শুরু হয় এগিয়ে যাওয়ার নতুন যুদ্ধ। সে যুদ্ধে এখন বাঁধন বিজয়ীর দলে। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব থেকে জিতে নিয়েছেন পুরস্কার। দেশের শোবিজে ঘুরে দাঁড়ানোর সেরা উদাহরণ তিনি।

এ কথায় দ্বিমত নেই কারোর। এই প্রত্যাবর্তনের পেছনে তার আত্মবিশ্বাস ছিল মূল শক্তি। এখন তার নামের পাশে বলিউডও রয়েছে। কেননা হিন্দি সিনেমায়ও কাজ করে ফেলেছেন বাঁধন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা