বিনোদন

আলোচনার কেন্দ্রবিন্দুতে বাঁধন

সান নিউজ ডেস্ক: মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান সিনেমার এই অভিনেত্রী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সন্তুষ্ট শোনার আকাঙ্ক্ষায় শুভ

এবার ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো সিনেমাটি। শুক্রবার (১৮ মার্চ) কেরালা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পর সিনেমাটি দেখানো হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী বাঁধনও।

কেরালা থেকে বাঁধন বলেন, বিশেষ একটি মুহূর্তের কথা তিনি ভুলবো না কখনো। সেটি হলো রেহানার একটি সংলাপ শুনে কেরালার হাজার দর্শক হাততালি দিয়েছিলেন।

অভিনেত্রী বলেন, তিন হাজারের বেশি দর্শক, সমালোচক ও অন্যরা উপস্থিত ছিলেন সেখানে। আমি ইচ্ছা করেই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখেছি। সিনেমা শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত পুরো দুই ঘণ্টা সবাই মনোযোগ দিয়ে দেখছিলেন। মাঝেমধ্যে তালি দিচ্ছিলেন। সিনেমার একটি জায়গায় সংলাপ আছে ছেলেদের খেলা মেয়েদের খেলা কী, খেলা তো খেলাই। এ সংলাপ শুনে একসঙ্গে সবাই হাততালি দিয়ে উঠলেন। তখন নিজেকে সার্থক মনে হচ্ছিল। সরাসরি এমন অভিজ্ঞতা এই প্রথম হলো আমার। আমি মুগ্ধ।

বাঁধন আরও বলেন, কেরালার দর্শক রেহানাকে এতটা সম্মান দেবেন, ভাবতেই পারিনি। বাংলাদেশের কালচারের একটি সিনেমাকে এভাবে ভিন্ন দেশের কালচারের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এতটা কষ্ট করে এসেছি, সেটা সার্থক হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

২০২১ সালের মার্চে মুক্তি পায় রেহানা মরিয়ম নূর সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। ৩৭ বছর বয়সি একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নির্মিত করা হয়েছে এ সিনেমা।

প্রসঙ্গত, আজমেরী হক বাঁধন ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি শোবিজ অঙ্গনে আসেন। ছোট পর্দার পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নিঝুম অরণ্যে নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া শুভ বিবাহ, চাঁদ ফুল অমাবশ্যা, বিজি ফর নাথিং, এয়ারকম, চৈতা পাগল ও রঙের মতো জনপ্রিয় সব নাটকে অভিনয় করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা