বিনোদন

বলিউড পরিচালকের ছেলের মৃত্যু

সান নিউজ ডেস্ক: বলিউড নির্মাতা ও অভিনেতা গিরিশ মালিকের ছেলে মান্নান (১৭) পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। ঘটনাস্থল থেকে মান্নানকে তুলে নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় এ কিশোরের। তার এ অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

আরও পড়ুন: ঢাকা আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৮ মার্চ) সকালে বাড়ি থেকে হোলি খেলতে বেরিয়েছিলেন মান্নান। সময়মতোই বাড়ি ফিরেও আসেন। তারপর ওই ভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। ওই ভবনেই মান্নান তার পরিবারের সঙ্গে বসবাস করতেন।

তোরবাজ সিনেমার অন্যতম প্রযোজক পুনীত সিং বলেন, আচমকাই এই ঘটনা ঘটে। গোটা পরিবার শোকবিহ্বল। তবে কীভাবে এই ঘটনা ঘটলো, তা আন্দাজ করতে পারছেন না গিরিশ।

বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন গিরিশ। পরে প্রযোজনা এবং পরিচালনার জগতে প্রবেশ করেন। তার পরিচালিত তোরবাজ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন সঞ্জয় দত্ত।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা