সায়নী ঘোষ
বিনোদন

অভিনেত্রী সায়নী গ্রেফতার

বিনোদন ডেস্ক: আগরতলায় গ্রেফতার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় এ অভিনেত্রীকে।

রবিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে আগরতলা পুলিশ। তার বিরুদ্ধে ৩০৭, ১৫৩ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে হোটেলে ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। এ সময় যানজটে আটকে যায় তার গাড়ি। গাড়ির পেছনের আসনে বসেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ ও সুদীপ রাহা। গাড়িটি যানজটে আটকে যাওয়ায় আশেপাশের লোকেরা সায়নীকে দেখে হাত নাড়েন ও ‘খেলা হবে’ স্লোগান দিতে থাকেন। তৃণমূল নেতা-নেত্রীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন।

পুলিশের অভিযোগ, ঠিক তখনই নাকি সায়নীর গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হন। সেই সূত্র ধরেই রবিবার (২১ নভেম্বর) পুলিশ তৃণমূল নেতা-নেত্রীদের হোটেলে হানা দেয়। সায়নীসহ বাকি তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। সায়নীসহ প্রত্যেককেই থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে শনিবার (২০ নভেম্বর) রাতেই পূর্ব আগরতলা থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য সায়নীকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু রাত হয়ে যাওয়ায় সে সময় তিনি যেতে চাননি। পরে রোববার সকালে থানায় গেলে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বিকেলে গ্রেফতার দেখানো হয়।

এদিকে সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল পূর্ব আগরতলা থানা চত্বর। থানার ভেতরে থাকা তৃণমূল কংগ্রেস সমর্থকদের লক্ষ্য করে সে সময় বাইরে থেকে ঢিল ছুঁড়তে থাকে একদল যুবক। এতে আক্রান্ত হতে হয় বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীকে। এমনকি আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও।

তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, ভিত্তিহীন অভিযোগে সায়নীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে ধারায় গ্রেফতার করা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং সাজানো। রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আগামীকাল আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। তা বানচাল করতেই সায়নীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পরও আদালতে পেশ করা হচ্ছে না। যাতে সায়নী জামিন পেতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা