ছবি: সংগৃহীত
স্বাস্থ্য
নীলফামারী

প্রবীণদের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: প্রবীণদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নীলফামারীর প্রবীণ হিতৈষী সংঘে চালু হলো চিকিৎসা সেবা কেন্দ্র।

আরও পড়ুন: ইসলাম প্রচারে কেউ পদক্ষেপ নেয়নি

রোববার (৩০ জুলাই) দুপুরে নীলফামারী শহরের সৈয়দপুর সড়কস্থ প্রবীণ হিতৈষী সংঘ জেলা কার্যালয়ে ফিতা কেটে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।

প্রবীণ হিতৈষী সংষ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক।

আরও পড়ুন: আবারও বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান জানান, বিগত ১০ বছর যাবত সংঠনের নিজস্ব অর্থায়নে এম.বি.বি.এস ডিগ্রীধারী একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক দ্বারা প্রতি সপ্তাহের মঙ্গলবার বিনা মূল্যে প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিল প্রবীণ হিতৈষী সংঘ।

কিন্তু অর্থের অভাবে বিগত চার মাস যাবত চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এতে প্রবীণ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সম্প্রতি এ বিষয়ে অবগত হয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন নীলফামারী সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।

আরও পড়ুন: নোয়াখালীতে মডেল মসজিদের উদ্বোধন

প্রবীণদের চিকিৎসা সেবা নিশ্চত করার লক্ষ্যে সিভিল সার্জন দপ্তর থেকে একজন এম.বি.বি.এস চিকিৎসক নিয়োগ করে চিকিৎসা সেবা কেন্দ্র চালু
করেন তিনি।

এখন থেকে প্রতি সপ্তাহের শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই চিকিৎসা সেবা কেন্দ্রে এসে প্রবীণরা চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা