বিনোদন

অক্ষয়কে কষে চড় মেরেছিলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত নায়ক অক্ষয় কুমারকে কষে চড় মেরেছিলেন সুইট গার্ল ক্যাটরিনা কাইফ। রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবির প্রচারে সম্প্রতি ‘কপিল শর্মা’-র কমেডি শো’তে এসেছিলেন অক্ষয়-ক্যাটরিনা। সেখানেই প্রকাশ্যে এলো কষে এক চড় মারার কাহিনি।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষে এর তরফে এই পর্বের একটি প্রোমো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে সবাইকে অবাক করে মাথা ঝুঁকিয়ে মঞ্চে দাঁড়ানো অক্ষয়ের পা ছুঁচ্ছেন ক্যাটরিনা!

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অক্ষয় কুমারের মতে, ছবিতে একটি চড় মারার দৃশ্য ছিল। তাতে রিটেকের সুযোগ ছিল না। ক্যাটরিনাকে এক বারই শট দিতে হবে। এক বারেই চড় মারতে হবে অক্ষয়কে। এই শটের ব্যাপারে অক্ষয় কুমার বলেন- দেখে যেনো মনে হয়, চড়টা আসল। ক্যাটরিনা তাই সত্যিই চড় মেরে দিয়েছিল আমায়।

কপিল শর্মার এক প্রশ্নে ক্যাটরিনার জবাব, ‘এতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছি আমরা! দু’জনের রসায়ন জমিয়ে দিতে খুব বেশি খাটতে হয়নি। আপনা আপনি প্রেমের ভাব তৈরি হয়ে গিয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, একসঙ্গে প্রায় সাত-আটটা ছবি করে ফেলেছেন অক্ষয়-ক্যাটরিনা। একসময় তাদের জুটি ছিল সুপারহিট। মাঝে যদিও কিছুদিন একসঙ্গে কাজ করেননি তাঁরা। কেন, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। কেউ বলেন শুট করতে করতে একে অন্যের পরতি আকৃষ্ট হয়েছিলেন তারা। আর সে কারণেই নাকি অক্ষয়ের পারিবারিক জীবন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই বাধ্য হয়েই সংসার বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়। আবার কেউ বলেন ক্যাটরিনাই নাকি চাননি, ভেবেছিলেন এত বেশি ছবিতে অভিনয় করার ফলে দর্শকের কাছে তাঁরা জুটি হিসেবে একঘেয়ে হয়ে যেতে পারেন। যদিও আসল কারণ কী, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।

জানা গেছে, ‘সূর্যবংশী’ ছবির পরিচালক রোহিত শেট্টি। রোহিত মানেই ভরপুর অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে… ডান্স নাম্বার… পুলিশদের জীবন নিয়ে ছবি বানানো বড়ই পছন্দ তার। এই ছবিতেও দেখা যাচ্ছে তেমনটাই। দর্শক কতটা নেবেন তা জানা যাবে দিন কয়েকের মধ্যেই।

এদিকে, ক্যাটরিনা এবং ভিকি কৌশল বিয়ে করছেন আগামী ডিসেম্বরে। তবে দুই তারকার তরফে এ নিয়ে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বরং এ খবরকে ‘ভুয়া’ বলে জানান ক্যাটরিনা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা