আরিয়ান খান
বিনোদন

শাহরুখপুত্রকে ফাঁসানো হয়েছে

বিনোদন ডেস্ক: বিপুল পরিমাণ টাকা আদায়ের জন্য পরিকল্পিতভাবে আরিয়ান খানকে ফাঁসানো হয়েছে। আরিয়ান খানের মাদক মামলার তদন্তে নতুন মোড় নিচ্ছে। আলোচিত এ মামলায় বিজয় পাগাড়ে নামে এক সাক্ষী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছে দাবি করেছেন। তার কথায় উঠে এসেছে ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা সুনীল পাটিলের নামও।

শনিবার (৬ নভেম্বর) মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজও আরিয়ানের বিরুদ্ধে মাদককাণ্ডের নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে সুনীলের নাম উচ্চারণ করেছেন।

বিজয়ের দাবি, গত ২৭ সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ের একটি হোটেলে ছিলেন সুনীল। ওই হোটেলেই আরিয়ানের মাদক মামলার অপর সাক্ষী কে পি গোসাভির নামেও একটি রুম রুম বুক করা হয়েছিল।

বিজয় বলছেন, ২০০৮ সালে কিছু কাজের জন্য সুনীলকে টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সে টাকা ফেরত না পাওয়ায় টাকা আদায়ের জন্য সুনীলকে অনুসরণ করা শুরু করেন। এমনকি সুনীলের সঙ্গে আহমেদাবাদ, সুরত ও মুম্বাইয়েও যান তিনি।

জিজ্ঞাসাবাদে তদন্তকারী দলকে বিজয় জানান, প্রমোদতরীতে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) অভিযান চালানোর কদিন আগে ওই হোটেলেই সুনীল ও গোসাভির সঙ্গে দেখা করেন বিজেপির আরেক নেতা মণীশ ভানুশালী।

বিজয় বলেন, আমিও তখন ওই হোটেলেই ছিলাম। সেখানে তাদের তিনজনকে একসঙ্গে দেখেছি। এমনকি সুনীলকে চুম্বন করার পর মণীশকে বলতে শুনেছিলাম, ‘বড় কাজ হয়ে গিয়েছে। আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হতে হবে। তবে পাগাড়েকে সঙ্গে নিও না’। তবে তখনো বিজয় অনুমান করতে পারছিলেন, আসলে কী ঘটতে চলেছে।

তার দাবি, গত ৩ অক্টোবর আবারও মুম্বাইয়ের সেই হোটেলে আসেন। তার সঙ্গে দেখা করে বলেন টাকা নিয়ে যাওয়ার জন্য। এরপরই দুজন এনসিবি কার্যালয়ে যান। রাস্তায় মণীশ ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। তখন তিনি পূজা, স্যাম ও ময়ূর- এ তিনজনের নাম উচ্চারণ করেন।

বিজয়ের কথায়, এনসিবি কার্যালয়ে পৌঁছেই দেখি সেখানে সাংবাদমাধ্যমের ভিড়। শুনতে পাই আরিয়ান খানকে আটক করেছে এনসিবি। একটি ভিডিও ক্লিপে দেখতে পাই, আরিয়ানকে ঘিরে নিয়ে আসছেন মণীশ ও গোসাভি। এরপরই বিষয়টি আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় যে, আরিয়ানের মাদককাণ্ড একটা পূর্ব-পরিকল্পিত ঘটনা।

সাক্ষী বিজয় আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাকে গুরুত্ব দেওয়া হয়নি। তার কথা শোনা হয়নি।

তিনি বলেন, প্রমোদতরীতে অভিযান চালানোর আগে সুনীল আমাকে বলেছিলেন, একটা বড় কাজ পেয়েছি। আপনার টাকা ফেরত দেবো। পরে বুঝলাম, আসলে কাজটা কী ছিল এবং কীভাবে টাকা এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মাদকবিরোধী সংস্থা আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পায়নি। তবে তার হোয়াটসঅ্যাপ আলাপে মাদক কেনাবেচায় সংশ্লিষ্টতা পাওয়ার দাবি এনসিবির।

এর আগেড় নিম্ন আদালতে দুদফা জামিন বাতিল হওয়ার পর গত ২৯ অক্টোবর মুম্বাই হাইকোর্ট ১৪ শর্তে আরিয়ানকে মুক্তি দেন। এর মধ্যে পুলিশকে না জানিয়ে আরিয়ান মুম্বাই ত্যাগ করতে পারবে না এবং প্রতি শুক্রবার এনসিবি কার্যালয়ে তাকে হাজিরা দিতে হবে বলে শর্তে বলা হয়।

আদালতের শর্ত মোতাবেক গত শুক্রবার দুপুরে একটি সাদা রঙের রেঞ্জ রোভারে করে এনসিবি কার্যালয়ে পৌঁছান আরিয়ান। এসময় তার সঙ্গে আইনজীবী সতীশ মানশিণ্ডেকে দেখা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা