বিনোদন

অন্যরকম সানি লিওন 

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন ওরফে করনজিৎ কউর বোহরার সৌন্দর্য ও শরীর-স্বাস্থ্যের ভক্ত বহু মানুষই। তার নাম আসলেই ভেসে উঠে খোলামেলা এক নারীর ছবি, তবে এবার সানি লিওন কালো রঙের পোশাকে শরীর ঢেকে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। এতে গ্ল্যামার যেন ঝরে পড়ছে তার ৷

শনিবার (৬ নভেম্বর) ছবিতে দেখা গেছে, বলিউডের অন্যতম বোল্ড ও ফিট অভিনেত্রীদের মধ্যে অন্যতম সানি লিওনের সাথে তার স্বামী ড্যানিয়েলও রয়েছেন। এমন ছবির ক্যাপশনে তিনি লেখেন, Date night with @dirrty99 ❤️❤️💋💋। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি রীতিমত ঝড় তুলেছে। ছবিটি প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভক্তরা। ৮ ঘন্টা আগের পোস্ট করা ছবিতে ৫৬ হাজারের বেশি লাইক করেছেন তার ভক্তরা। সানি এই ছবি দেখে যে সমস্ত ভক্তরা প্রেমে পড়েছেন তারা অত্যন্ত প্রশংসা করে দেড় হাজার কমেন্টস করেছেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে বোল্ড ফটোশ্যুট করেছেন তাতে আগুন ঝরেছে। সানি লিওনের শেয়ার করা ছবি ইনস্টাগ্রামে ঝড় তুলেছে। ২৪ ঘণ্টায় ছবিতে ৫ লক্ষেরও বেশি লাইক করেছেন ভক্তরা।

এছাড়া, সম্প্রতি ‘ওয়ান মাইক স্ট্যান্ড’ নামক এক স্ট্যান্ড আপ কমেডি শো’য়ে অংশ নিয়েছেন অভিনেত্রী সানি লিওন। সেখানেই নিজের জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। একবার নাকি এক খুদে ভক্ত সানির সঙ্গে সেলফি তোলার আবদার করেছিলেন। দুধের শিশু সানি লিওনের ভক্ত! নিজের অতীতের কথা ভেবে হতবাক প্রাক্তন পর্ন তারকা। যা শুনে খানিকটা অবাক হয়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, শিশুটির মা সানির কাছে সন্তানের আবদার রাখার জন্য আসতেই, নায়িকার প্রশ্ন, ‘ও জানে আমি কে?

অভিনেত্রী সানি লিওনি সম্পূর্ণ নিজের চেষ্টায় সকলকে আপন করে নিয়েছেন, ভালবাসতে বাধ‍্য করেছেন। সেই সঙ্গে অতীত পেছনে ফেলে এগিয়ে চলেছেন আরও উজ্জ্বল এক ভবিষ্যতের দিকে। নয় বছর আগে নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তার জীবনে। একই সাথে বদলে যাচ্ছে তার জীবনধারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা