বিনোদন

সুখী দাম্পত্যের জন্য সানি লিওনের পাঁচ পরামর্শ

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন। সম্প্রতি বিয়ের দশ বছর পূর্ণ করেছেন তারা।

ভারতে করোনা পরিস্থিতিতে সবকিছু স্থবির হয়ে পড়েছে। এই সময় বাড়িতেই অবস্থান করছেন সানি ও ড্যানিয়েল। গত বছর করোনার কারণে লকডাউন থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে ভিডিও শেয়ার করতেন সানি। সম্প্রতি স্বামীর সঙ্গে নতুন এক ভিডিওতে সুখী দাম্পত্যের জন্য পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানি লিওন। এতে ড্যানিয়েলের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। এতে সুখী দাম্পত্যের জন্য পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন ‘রাগিনি এমএমএস টু’ অভিনেত্রী।

সেগুলো হলো— ১. সব সময় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ২. ডেট নাইট প্ল্যান। ৩. একসঙ্গে রান্না করা। ৪. পরস্পরকে হাসানো। ৫. পরস্পরের প্রশংসা করতে হবে।

এর আগে বিবাহবার্ষিকীতে দীর্ঘ সময় একসঙ্গে পার করার মন্ত্র জানিয়ে ড্যানিয়েল বলেন, ‘চাপের মধ্যে থেকে আমরা অদ্ভুত জীবনযাপন করি এবং প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু এর মধ্যে এমন একটি মাইলফলক অনেক বড় অর্জন। বিশেষ করে আমরা যে ধরনের কাজ করে থাকি। কঠোর পরিশ্রম, পরস্পরকে ভালোবাসা, কথা শোনা এবং সব সময় একে অপরকে শ্রদ্ধার মধ্যে দিয়ে একসঙ্গে এত দূর এসেছি।’

তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন সানি লিওন ও ড্যানিয়েল। তাদের তিন সন্তান। ২০১৭ সালে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন সানি-ওয়েবার। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন তারা। দুই ছেলের নাম রাখেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা