বিনোদন

বাংলাদেশি ভালো ছেলে পেলে বিয়ে করবো

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মধুমিতা সরকার। পাখি নামেই বেশ পরিচিত। বেশ কয়েকমাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। প্রতিদিনই একাধিক ‘আবেদনময়ী’ ছবি পোস্ট করেন ফেসবুক-ইনস্টাগ্রামে। আর তাতেই দুই বাংলার তরুণরা বুঁদ হয়ে পড়েছেন!

মধুমিতা সরকারের নতুন ছবি মানেই ভুরি-ভুরি রিয়্যাকশন, কমেন্ট এবং শেয়ার। তার ভক্তদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশের। বিশেষ করে তরুণরাই এ নায়িকার বেশ বড় ফ্যান! এরইমধ্যে বাংলাদেশি তরুণদের জন্য সুখবর দিলেন এ অভিনেত্রী। তিনি নাকি এদেশের কাউকে বিয়ে করতে চান!

তবে বিষয়টি নিচকই মজা করে বলেছেন এ অভিনেত্রী! তবে এ কথা একেবারেই ফেলে দেয়ার মতো না। ২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তী। টলিপাড়ার অন্দরে নানা গুঞ্জনের পর তাদের বিচ্ছেদের খবরই সত্য হলো।

মধুমিতা জানিয়েছেন, সৌরভ খুব ভাল মানুষ। তবে দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি পুরোটাই আলাদা বলেই হাজারো সমস্যা হচ্ছিল। আর সবচাইতে বড় কথা হল নতুন প্রাণ পৃথিবীতে আসার আগে আমরা আলাদা হয়ে গেছি সেটাই সবথেকে বড় বিষয়।

বাংলাদেশে আপনার অনেক ফলোয়ার; যদি নতুন সম্পর্ক গড়ার ইচ্ছা হয় তাহলে সাড়া দেবেন? উত্তরে হাসিমুখে মধুমিতা বলেন, মনের মানুষ পেলে সম্পর্ক তো গড়াই যায়। তবে দুজনের দৃষ্টিভঙ্গি এক হওয়া চাই!

এদিকে ভারতীয় এ শিল্পী ২০১৬ সালে আগস্টে বাংলাদেশের একটি টেলিছবিতে কাজ করেছেন। ভারতের মানালিতে এর কাজ হয়েছে; নাম ‘‌মেঘবালিকা’।

এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন। মহিউদ্দীন আহমেদের রচনায় এটি নির্মাণ করছেন পরিচালক পারভেজ আমিন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা