বিনোদন

‘আতঙ্কে ভরা দিনগুলো আজও তাড়া করে’

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর নিয়ে কটু কথা শুনতে হয় তাকে। এমনকি নানা আপত্তিকর বার্তা আসে তার ইনবক্সে।

এক সাক্ষাৎকারে ইলিয়েনা বলেন, ‘প্রতিদিন কমপক্ষে ১০ জন মানুষ আমাকে বাজে ম্যাসেজ করেন। আমি এগুলো দেখি না। কিন্তু মাঝেমধ্যেই চোখে পড়ে যায়। তখন খুব হতাশ লাগে।‘

১২ বছর বয়স থেকে তিনি বডি শেমিংয়ের শিকার হয়েছেন তিনি। কৈশোরের আতঙ্কে ভরা সেই দিনগুলো আজও ইলিয়েনাকে তাড়া করে।

সে প্রসঙ্গে ইলিয়েনা বলেন, ‘সেই দিনগুলো আজও আমার স্মৃতিতে তাড়া করে, মনে হয় যেন গতকালের ঘটনা। আমি যখন ১২ বছরের ছিলাম, তখন থেকে বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় চলতি পথের মানুষ নানা আপত্তিকর মন্তব্য করত।’

অভিনেত্রীর মতে, বডি শেমিংয়ের ‘ক্ষত’ শুকিয়ে গেলেও মনের গভীর গোপনে এর দাগ দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা