বিনোদন

ভিন্ন রূপে তাপসী

বিনোদন ডেস্ক : তাপসী পান্নুর ঝুলি ভর্তি দারুণ সব ছবিতে। এর মধ্যে দুটো স্পোর্টস-ভিত্তিক ছবি। একই সময় মুক্তি পেতে চলেছে ছবি দুটো। ‘শাবাশ মিঠু’ ছবিতে তাপসীকে দেখা যাবে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালী রাজের ভূমিকায়।

এদিকে দৌড়বিদ হিসেবে তাঁকে দেখা যাবে ‘রশ্মি রকেট’ ছবিতে। আর এই ছবি দুটির জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী।

‘রশ্মি রকেট’ ছবিটি ঘিরে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। এই ছবিতে ‘রশ্মি’ হয়ে উঠতে এক দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে তাপসীকে। এখানে গুজরাটের ভুজৌরি নামে এক প্রত্যন্ত গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের মতো হয়ে উঠতে সেখানকার পোশাক, হাবভাব, শারীরিক ভাষা—সবকিছুই রপ্ত করতে হয়েছে তাপসীকে।

‘রশ্মি রকেট’ ছবির প্রোডাকশনের দল সেই গ্রামে গিয়ে সেখানকার স্থানীয় শিল্পীদের দিয়ে তাপসীর পোশাক আর অলংকার ডিজাইন করিয়েছে। এ বছর জানুয়ারিতে ছবিটির শুটিং শেষ হয়েছে।

‘রশ্মি রকেট’ ছবিতে তাপসীকে তিনটে ভিন্ন রূপে দেখা যাবে। প্রথম লুকে তাঁকে গ্রামের এক তরুণী হিসেবে দেখা যাবে। তারপর খেলোয়াড় হিসেবে জাতীয় দলে গিয়ে তাঁর লুকে কিছুটা বদল আসবে। এরপর দেশের বাইরে তাপসী যখন খেলতে যাবেন, তখন তাঁকে এক স্মার্ট লুকে দেখা যাবে।

তবে ‘রশ্মি রকেট’ ছবির জন্য তাপসীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দৌড়বিদের ট্রেনিং নেওয়া। সেই সময় তিনি দক্ষিণ ভারতীয় একটা ছবির জন্য প্রতিদিন ১২ ঘণ্টা করে শুটিং করতে হতো। এরপর তাপসী ‘রশ্মি’র শারীরিক ভাষা আর আদবকেতা শেখার জন্য ৬ ঘণ্টা ট্রেনিং নিতেন। এভাবেই পার হতো দিনের ১৮ ঘণ্টা।

এদিকে তাপসীর ‘শাবাশ মিঠু’ ছবির শুটিং বন্ধ হয়ে গেছে মাঝপথে। দক্ষিণ আফ্রিকায় এই ছবির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তাই ২ এপ্রিল থেকে মুম্বাইয়ের বোরেভিলি ন্যাশনাল পার্কে ছবির শুটিং শুরু হয়েছিল।

এদিকে আবার মুম্বাইতে লকডাউনের কারণে শুটিং আবার মাঝপথে বন্ধ হয়ে গেছে। তাই নির্মাতারা নতুন করে মে মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাওয়ার পরিকল্পনা করছেন।

এই ছবির জন্য তাপসী দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন। ক্রিকেট পিচে ব্যাট হাতে অবিরাম অনুশীলন করতে দেখা গেছে তাঁকে। ছবিতে তাপসীকে হুবহু মিতালী রাজের মতো দেখতে লাগবে না। তবে এই সাবেক ক্রিকেটারের শারীরিক ভাষা রপ্ত করেছেন তিনি।

এমনকি এই বলিউড নায়িকা এই ছবির জন্য নিজের ত্বকের রং আর দাঁতের গঠনেরও পরিবর্তন করেছেন। রোদে পুড়ে নিজের ত্বক তামাটে করেছেন তাপসী। আর দাঁতের জন্য নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে যেতে হয়েছে তাঁকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা