বিনোদন

সমালোচিত আমায়রা

বিনোদন ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ে নাম লেখান ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে ‘ইশাক’ সিনেমার মাধ‌্যমে বলিউডে পা রাখেন এই আবেদনময়ী অভিনেত্রী।

সোশ‌্যাল মিডিয়ায় দারুণ সরব বিভিন্ন অঙ্গনের তারকারা। যদিও এই প্ল‌্যাটফর্মে প্রায়ই ট্রোলের শিকার হন তারা।

এবার অন‌্য তারকাদের মতো ট্রোলের মুখে পড়েছেন আমায়রা। আপাতত ইনস্টাগ্রামে চলছে ডোন্ট রাশ চ্যালেঞ্জ। সেখানে বন্ধুর সঙ্গে একটি নাচের ভিডিও পোস্ট করেন আমায়রা।

ভিডিওতে দেখা যায়—ডেনিম হট প্যান্ট, ট্যাঙ্ক টপ আর হাই হিল পরে এক বন্ধুর সঙ্গে নাচের স্টেপে ঝড় তুলেছেন ভক্তদের মনে। এখন পর্যন্ত এ ভিডিওর ভিউ দাঁড়িয়েছে ৫ মিলিয়নের বেশি।

ভিডিওটি প্রকাশের পর অনেক নেটিজেন আমায়রার পোশাক নিয়ে কুৎসিত মন্তব্য করছেন। অনেকে মন্তব‌্য করছেন—নারীদের এই ধরণের আচরণই পুরুষদের ধর্ষণে উৎসাহ দেয়।

যেরকম খোলামেলা পোশাক পরেছেন আমায়রা তাতে, কোনো পুরুষ তাকে ধর্ষণ করতে উদ্যত হলে ওই পুরুষের কোনো দোষ থাকবে না! নেটিজেনদের এমন আচরণে থমকে যাননি আমায়রা। বরং লিখেছেন—ধর্ষিতা হওয়ার জন্য মেয়েদের পোশাক নয়, পুরুষের কদর্য মানসিকতা দায়ী।

আমায়রার পূর্বপুরুষ ইরান থেকে ভারতে চলে আসেন। ধারণা করা হয়, মোগল সাম্রাজ্যের আগে-পরে তারা ভারতে পাড়ি জমান। আমায়রা ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। আর সেখানেই বেড়ে উঠেছেন ২৭ বছর বয়েসী এই অভিনেত্রী

২০১৫ সালে ‘আনেগান’ সিনেমার মাধ‌্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আমায়রা। এতে ধানুশের বিপরীতে অভিনয় করেন তিনি। ‘কুংফু যোগা’ সিনেমায় কিংবদন্তি তারকা অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করেন আমায়রা। বর্তমানে তামিল ভাষার দুটি সিনেমার কাজ আমায়রার হাতে রয়েছে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা