বিনোদন

প্রেমিকের জন্য একি করলেন শানায়া

বিনোদন ডেস্ক : নিজের আপন ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ের বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় ভাই রাকেশ কাটওয়েকে (৩২) তিনি নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

হত্যার দায়ে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাকে বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরিকল্পিতভাবে কয়েকজনের সহায়তায় নৃশংসভাবে নিজের ভাইকে হত্যার অভিযোগ শানায়ারের বিরুদ্ধে। শুধু তাই হত্যার পর ভাইয়ের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছুঁড়ে ফেলেছেন তিনি। এ ঘটনায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, পুলিশ প্রথম মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে। তারা হলো-তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজ আহমেদ কাটিগর। এরপর তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হত্যার পেছনে আসল মাস্টারমাইন্ড নিহতেরই বোন নায়িকা শানায়া! এ সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্তদের একজন নিয়াজ আহমেদ কাটিগরের (২১ বছর) তরুণের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল তার ভাই। এরপর তারা দু’জন আরও তিনজনকে সঙ্গে নিয়ে রাকেশ কাটওয়েকে হত্যা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে শানায়া কাটওয়ের সিনেমায় অভিষেক ‘ইদাম প্রেমাম জীবানাম’ সিনেমার মাধ্যমে। এরপর চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমাতেও দেখা যায় তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা